কলকাতা 

সল্টলেকের এক অতিথিশালায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায় একই ঘরে পাওয়া গেল তরুণীকেও, রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সল্টলেকের এক অতিথিশালায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। আজ বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে একই সঙ্গে বিবস্ত্র এবং অজ্ঞান অবস্থায় ওই যুবকের সঙ্গী তরুণীকে একই ঘরে পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত গত কয়েক মাস ধরেই বান্ধবীর সঙ্গে সল্টলেকের এফই ব্লকের ওই অতিথিশালায় থাকছিলেন। বুধবার মধ্যরাতে চিৎকার শুনে অতিথিশালার কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে। বান্ধবীকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বান্ধবীর শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

পুলিশ এসে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দেখতে পায়, যুবক ফাঁস লাগানো অবস্থায় এবং বিবস্ত্র, সংজ্ঞাহীন অবস্থায় ঘরেই পড়ে আছেন তাঁর বান্ধবী। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। তরুণী এখন হাসপাতালে। একটু সুস্থ হলেই তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে। তার পরই ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

গত দু’মাস ধরে সল্টলেকের ওই অতিথিশালাতেই থাকছিলেন দু’জন। বুধবার রাতে কী হল, তা এখনও স্পষ্ট নয়। যদিও অতিথিশালার কর্মীদের দাবি, তাঁরা ঘর থেকে চিৎকার শুনেই পুলিশকে খবর দেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ