দেশ 

মধ্যপ্রদেশে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১১

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও একজন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে। এদিন ভোররাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। ১ জন আহত হন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ