দেশ 

রাজস্থান সরকার কী ফের সংকটে পড়তে চলেছে? শচীন পাইলটের বেসুরো মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে!

বাংলার জনরব ডেস্ক: রাজস্থান কংগ্রেসের বিবাদ আবার সামনে এসে গেল। সম্প্রতি একটি সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অশোক গেহলট সামান্য প্রশংসা করেছিলেন তা নিয়েই তো দেখেছেন আরেক কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি জাতীয় কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মল্লিকা অর্জুন খাড়গের কাছে চিঠি লিখে দাবি করেছেন গেহলটপন্থী তিন বিদ্রোহী বিধায়কের শাস্তি দেওয়ার। এর পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করণীয় শচীন পাইলট ওই চিঠিতে কটাক্ষ করেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে একসময় গোলাম নবী আজাদও নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন সেটা মনে রাখতে হবে। এর ফলে কংগ্রেস দলের মধ্যে অস্বস্তি চরম…

আরও পড়ুন
দেশ 

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটলেন বিশিষ্ট অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় দেশের সেলিব্রিটিরা একের পর এক যোগ দিচ্ছেন। আজ এই যাত্রায় যোগ দিলেন বিশিষ্ট অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট (Puja Bhatt)। বেশ কিছুক্ষণ ভারত জোড়ো যাত্রায় হাঁটেন তিনি। রাহুলের (Rahul Gandhi) সঙ্গে কথাও বলেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রার আজ বুধবার ৫৬তম দিন। এদিন সকালে তেলেঙ্গানায় রাহুলের যাত্রায় যোগ দেন পূজা। পরে কংগ্রেসের তরফে টুইটারে লেখা হয়, “আজ সকালে তেলঙ্গানার হায়দরাবাদ শহর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় শুরু হয়েছে। অভিনেত্রী- প্রযোজক পূজা ভাট এদিন যোগ দিয়েছেন।” কংগ্রেসের (Congress) দাবি, ‘ভারত জোড়ো’…

আরও পড়ুন
দেশ 

গ্রামপ্রধানের বাড়িতে ঢুকে গ্রাম প্রধান সহ ওই ব্যক্তির মা ও স্ত্রীকেও গুলি করে খুন করল দুষ্কৃতীরা, যোগী রাজ্যের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য!

বাংলার জনরব ডেস্ক: যোগীর রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক গ্রামপ্রধানের বাড়িতে ঢুকে গ্রাম প্রধান সহ ওই ব্যক্তির মা ও স্ত্রীকেও গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সাথরা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র উত্তর প্রদেশে। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে চারজন দুষ্কৃতি হামলা চালিয়েছিল। দু’টি মোটর সাইকেলে তারা ঘটনাস্থলে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। জানা গিয়েছে নিহত গ্রামপ্রধানের নাম রাকেশ গুপ্ত (৫৮)। তাঁর স্ত্রী সারদা দেবী (৫৪) ও মা শান্তি দেবীও (৮০) আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, রাকেশ এর আগে ব্লক প্রধান ও জেলা পঞ্চায়েতের প্রধান ছিলেন। পুলিশ সুপারিটেন্ডেন্ট ও পি…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের মোরবীর ঝুলন্ত সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মৃত্যুর নেপথ্য কাহিনী নিয়ে এনডিআরএফ প্রধান কী বললেন ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : গুজরাটের মোরবীর ঝুলন্ত সেতুর দু’পাশের জল ছিল অগভীর। আর সেই জলের নীচে ছিল শক্ত পাথুরে জমি। ব্রিজ থেকে জলে পড়ে সজোরে সেই পাথুরে জমিতেই আছড়ে পড়েছিলেন ব্রিজের উপরে ছট পুজোর জন্য হাজির হওয়া পুন্যার্থীরা। ফলে সাঁতরে বাঁচার কোনও সুযোগই পাননি তাঁরা। রবিবার, ছট পুজোর দিন গুজরাতের মোরবী শহরে মাচ্ছুনদীর উপর একটি পায়ে চলা ঝুলন্ত ব্রিজে জড়ো হয়েছিলেন পুজো দিতে আসা পুন্যার্থীরা। ব্রিটিশ আমলের তৈরি সেতুটি অতিরিক্ত ভার রাখতে না পেরে ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ১৪১ জনের। সেতু ভেঙে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ ব্যাখ্যা…

আরও পড়ুন
দেশ 

ছটপুজোয় নদীতে ডুবে বিহারে মৃত্যু ৫৩, চার লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের

বাংলার জনরব ডেস্ক: গুজরাটের পর এবার বিহারে জলে ডুবে মারা গেলো ৫৩ জন। গুজরাটে সেতু ভেঙে মারা গেছে শতাধিক মানুষ। এদিকে বিহারে ছটপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে নীতীশকুমার সরকার (Nitish Kumar) মৃতদের পরিবারগুলির জন্যে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। বিহারে চার দিন ধরে ছট পুজো পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০…

আরও পড়ুন
দেশ 

রাহুলের ‘ভারত জোড়ো’ যাত্রায় সামিল রোহিত ভেমুলার মা

বাংলার জনরব ডেস্ক: আত্মঘাতী দলিত ছাত্র রোহিত ভেমুলার মা রাহুলের ‘ভারত জোড়ো’ (Bharat Jodo) যাত্রায় সামিল হয়েছেন। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলাকে জাতপাতের শিকার হতে হয়। ফলে অপমান সহ্য করতে না ২০১৬ সালের ১৭ জানুয়ারি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল। আত্মহত্যার ঠিক দিন বারো আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল রোহিত-সহ পাঁচ গবেষককে। এই ঘটনার পরই গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ ওঠে, জাতপাতের ভেদাভেদের শিকার হতে হয়েছে রোহিতকে। সেই রোহিত ভেমুলার মা এবার যোগ দিলেন রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ (Bharat Jodo) যাত্রায়। Extended solidarity to @bharatjodo…

আরও পড়ুন
দেশ 

পুরনো পেনশন প্রকল্প চালু রাখার দাবিতে হিমাচল প্রদেশ ও গুজরাটে সরকারি কর্মী ও শিক্ষকদের তীব্র আন্দোলন, ভোটের মুখে চাপে বিজেপি!

বাংলার জনরব ডেস্ক : গুজরাট ও হিমাচল প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়লো বিজেপি। পুরনো পেনশন প্রকল্প চালু রাখার দাবিতে হিমাচল প্রদেশ এবং গুজরাটে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন সরকারি কর্মী ও শিক্ষকরা। এরফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে চরম মূল্য দিতে হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। মোদী সরকারের পেনশন নীতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। ওই নীতি অনুযায়ী, অবসরের পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কত হবে, তা ‘ন্যাশনাল পেনশন সিস্টেম’ মেনে স্থির করা হয়। এই পদ্ধতিতে পেনশন তহবিলে প্রতি মাসে জমা অর্থ শেয়ার বাজারে লগ্নি করা…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে এক জুতো কারখানায় ভয়াবহ আগুন, মৃত ২

বাংলার জনরব ডেস্ক : আজ ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার দিল্লির নারেলা এলাকায় একটি জুতোর কারখানায় হঠাৎ আগুন লাগে। সংবাদ সংস্থা সূত্রের খবর, এই দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে। ইতিমধ্যে বহু জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকলকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। সূত্রের খবর, এটি একটি জুতো তৈরির কারখানা। কী ভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এখনও বহু লোক আটক রয়েছে কারখানায়। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের মোরবি জেলায় সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক ব্যাপ্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট, শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরবও

বাংলার জনরব ডেস্ক: গুজরাটের মোরবি জেলায় সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন্ধু দেশটির রাষ্ট্রপ্রধান। মোরবি শহরে ঘটা ব্রিজ দুর্ঘটনা নিয়ে সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি শোকবার্তা প্রকাশ করেছে ক্রেমলিন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের ওই বার্তায় বলা হয়েছে, “প্রিয় রাষ্ট্রপতি মহোদয়া এবং প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি সমব্যথী।” রুশ সরকারি সংবাদমাধ্যম ‘TASS’ সূত্রে খবর, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। এদিকে, এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে সৌদি…

আরও পড়ুন
দেশ 

Rape Case : ধর্ষণের মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট,এমন টেস্ট কেউ করলে তার বিরুদ্ধেই মামলা দায়ের করা নির্দেশ শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক: ধর্ষণের মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। ‘রেপ সারভাইভার’ বা ধর্ষণের শিকার হওয়া মহিলাদের যোনিতে আঙুল ঢুকিয়ে এই পরীক্ষা করা হয়। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই টেস্ট সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচয়। ভবিষ্যতে ধর্ষণের ঘটনায় ‘টু ফিঙ্গার টেস্ট’ হলে মামলা দায়ের করারও নির্দেশ দিয়েছে আদালত। এদিন ধর্ষণ ও খুনের একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “ধর্ষণ ও যৌন নিগ্রহের মামলায় এই আদালত বহুবার টু ফিঙ্গার টেস্টের বিরুদ্ধে অভিমত দিয়েছে। এই পরীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। নির্যাতিতাদের পরীক্ষা করার…

আরও পড়ুন