দেশ 

রাজস্থান সরকার কী ফের সংকটে পড়তে চলেছে? শচীন পাইলটের বেসুরো মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: রাজস্থান কংগ্রেসের বিবাদ আবার সামনে এসে গেল। সম্প্রতি একটি সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অশোক গেহলট সামান্য প্রশংসা করেছিলেন তা নিয়েই তো দেখেছেন আরেক কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি জাতীয় কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মল্লিকা অর্জুন খাড়গের কাছে চিঠি লিখে দাবি করেছেন গেহলটপন্থী তিন বিদ্রোহী বিধায়কের শাস্তি দেওয়ার। এর পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করণীয় শচীন পাইলট ওই চিঠিতে কটাক্ষ করেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে একসময় গোলাম নবী আজাদও নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন সেটা মনে রাখতে হবে।

এর ফলে কংগ্রেস দলের মধ্যে অস্বস্তি চরম আকার নিয়েছে। ভারত জড়ো যাত্রা করে কংগ্রেস জন মানুষের যে প্রভাব ফেলেছে শচীন পাইলটের আজকের বিবৃতি তাতে অনেকটাই ক্ষতি করে দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

প্রাথমিক ভাবে মুখ‌্যমন্ত্রী অশোক গেহলট সভাপতি নির্বাচনে দাঁড়াবেন বলে জানা গিয়েছিল। কিন্তু এক ব‌্যক্তি এক পদ নীতি অনুসারে তিনি সভাপতি নির্বাচিত হলে ছাড়তে হত মুখ‌্যমন্ত্রী পদ। এই পরিস্থিতিতে গেহলটপন্থীরা দাবি তোলেন, যদি গেহলট সরে যান, তাহলে তাঁরাও বিধায়ক পদ থেকে সরে দাঁড়াবেন। পরে অবশ্য গেহলট কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হননি।

সদ্য কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাড়গে। এবার ফের পুরনো বিতর্ক উসকে শচীন পাইলট দাবি করলেন, ওই বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। বিতর্কের মুখে খুলেছেন গেহলট জানিয়েছেন, ”সকলকে শৃঙ্খলা মেনে চলতে হবে। এই ধরনের কথা কারও বলা উচিত নয়। কেসি ভেণুগোপাল দলের সকলকে নির্দেশ দিয়েছেন, এই ধরনের কোনও মন্তব্য না করতে। আমরা চাই সবাই যেন সেই নির্দেশ মেনে চলেন।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ