‘প্রার্থী কে সেটা দেখার দরকার নেই! পদ্মে ভোট দিন, পদ্মে ভোট দেওয়া মানেই মোদিকে ভোট দেওয়া।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় হিমাচল প্রদেশে ভোট চাইলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাংলার জনরব ডেস্ক: বিজেপির গড় রক্ষা করার দায়িত্ব নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশে গোষ্ঠীদ্বন্দ্বের ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি দল। সেই অবস্থায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী নিজেকেই মমতার কায়দায় সামনে নিয়ে এলেন। কত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী। আমাকে যারা ভালবাসেন তারা আমার প্রার্থীকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন ঠিক একই কথার প্রতিদ্বন্দ্বী শোনা গেল নরেন্দ্র মোদির মুখে তিনি বললেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই বিজেপিকে ভোট দেবেন।
হিমাচল প্রদেশে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাফ বলে দিলেন, ‘প্রার্থী কে সেটা দেখার দরকার নেই। পদ্মে ভোট দিন। পদ্মে ভোট দেওয়া মানেই মোদিকে ভোট দেওয়া।’

আসলে হিমাচল-বিজেপিতে (BJP) একাধিক বিতর্ক সামনে আসায় কিছু দিন ধরেই চাপে ছিল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের (Jairam Thakur) বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। পাঁচ বারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের মধ্যেই একটা ক্ষোভ জমা হচ্ছিল। এ দিন ভোট প্রচারে সেই ক্ষোভ মেটানোর চেষ্টা করলেন মোদি। নিজের স্বচ্ছ্ব ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সব ক্ষোভ-বিক্ষোভ মেটানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। হিমাচলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ভোটারদের অনেকাংশে ক্ষোভ থাকলেও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি এখনও সেরাজ্যে উজ্বল। তাই এবারের ভোট বৈতরণী পার হতে নিজের নামেই বাজি ধরছেন মোদি।
গতকাল শনিবার এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন,”মনে রাখবেন বিজেপির প্রার্থী কে মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবেন পদ্ম প্রতীকের কথা। কারণ এই পদ্মফুল আমি আপনাদের জন্য এনেছি। পদ্মে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। মোদিকে ভোট দেওয়া। দিল্লিতে মোদি থাকলে এখানেও মোদির হাত শক্ত করা উচিত তো নাকি!”
এর পরই দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে (Congress) নিশানা করেন মোদি। তাঁর কথায়, যারা আজ দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, তারাই দুর্নীতিতে সব থেকে বেশি জড়িত। তাই কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছেন দেশের মানুষ।
আগামী ১২ নভেম্বর হিমাচলে ভোট। সেই নির্বাচনই হিমাচলের উন্নয়নের রূপরেখা ঠিক করবে।” কংগ্রেসকে নিশানা করতে গিয়ে মোদি আরও বলেন, দেশের উন্নয়নের পক্ষে সব থেকে বড় বাধা কংগ্রেস। দেশের স্বাধীনতার পর এতদিন ক্ষমতায় থাকলেও উন্নয়নের পক্ষে বিন্দুমাত্র কোনও কাজ করেনি। বিজেপি হাত ধরেই আজ শুধু হিমাচল নয়, উন্নয়ন দেখছে গোটা দেশ। দেশকে পিছিয়ে দেওয়ার ছাড়া কংগ্রেসের আর কোনও ভূমিকা নেই।

