নৈশ ফুটবলে জমকালো অনুষ্ঠান দেগঙ্গায়
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : শীতের আমেজ শুরু হতেই শহর থেকে মফস্বলে ছড়িয়ে পড়েছে ফুটবল খেলার রমরমা বাজার। বাংলা ও বাঙালির আবেগের খেলা ফুটবলকে ভালোবেসে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে দেখা যায় বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে।

উল্লেখ্য শনিবার দেগঙ্গার বসনা বেনাপোল সানরাইজ ক্লাবের পরিচালনায় ১৬ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টে কয়েক হাজার লোকের সমাগমে কানায় কানায় ভরে ওঠে মাঠ। উপস্থিত দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল। তিনি বলেন খেলার মধ্যে দিয়ে সম্প্রীতির মেলবন্ধন গঠন হয় যা এই বাংলায় নজরবিহীন ভাবে সৃষ্টি হয়েছে। ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষক নেতা একেএম ফারহাদ।


তিনি বলেন ক্রীড়া প্রেমী বাঙালির আবেগের আর এক নাম ফুটবল। খেলার মধ্যে দিয়ে দেশপ্রেম সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয় তা অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন ফারহাদ। পাশাপাশি তিনি বলেন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পাশাপাশি খেলা দিবস শুরু করেছে তা শুধুমাত্র বাংলার সমাজ সংস্কৃতিকে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করছে,তাই নয় এটা মানুষকে সচেতন হতে আরো সাহায্য করছে।পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও এই ক্লাবের পক্ষ থেকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে তা মানুষের হৃদয় জয় করে নেয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল সুপ্রিয় চন্দ্র, জেলা পরিষদের সদস্য উষা দাস, উপপ্রধান হাজী আব্দুর রব, হাজী এমদাদুল, রিঙ্কু সাহাজি প্রমুখ ।অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে সানরাইজ ক্লাব সম্পাদক নাজিবুল বিশ্বাস, সভাপতি ইয়ানবী মন্ডল এবং সাহিন ও হাবিবুল আতিয়ার, মতিয়ার, মোস্তাকিম, কুতুবউদ্দিন প্রমুখ।

