দেশ 

মধ্যপ্রদেশে খুব শীঘ্রই চালু হবে অভিন্ন দেওয়ানী বিধি ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার ইঙ্গিত দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। মধ্যপ্রদেশের বারওয়ানিতে এক জনসভায় অংশ নেন শিবরাজ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”সময় এসে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। আমি মধ্যপ্রদেশে এই বিধি চালু করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সকলে একবারই বিয়ে করার সুযোগ পাবে।” উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

‘‘ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে” পদ্মভূষণ পুরস্কার পাওয়ার পর বললেন গুগলের সিইও

বাংলার জনরব ডেস্ক : ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করল ভারত সরকার। শুক্রবার সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। তিনি বলেন,‘‘সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।’’ টুইটারে সিন্ধু লেখেন, ‘‘সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী…

আরও পড়ুন
দেশ 

নির্বাচনী প্রচারে ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে, ভারত সফররত আমেরিকার বিশিষ্ট কূটনীতিবিদের মন্তব্য ঘিরে চরম অস্বস্তিতে মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে সাম্প্রদায়িক ঘৃণা উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন আমেরিকার কূটনীতিবিদ এলিজাবেথ জোন্স। এলিজাবেথ এখন ভারত সফরে রয়েছেন আর এই সময় এই ধরনের মন্তব্য করায় বিতর্ক জোরদার হয়েছে। সম্প্রতি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ২০০২ এর গুজরাট দাঙ্গা প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন ওদেরকে উচিত শিক্ষা দেয়া হয়েছে এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও সম্প্রতি মন্তব্য করেছেন হিন্দুরা দাঙ্গা করে না। এ নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে সকল পড়েছে এই ধরনের সম্প্রদায়িক কথাবার্তা বলার মধ্য দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই…

আরও পড়ুন
দেশ 

ধর্মান্তকরণ রুখতে উত্তরাখন্ড বিধানসভায় নতুন সংশোধনী আইন পাস

বাংলার জনরব ডেস্ক: ধর্মান্তকরণ আইন কে আরো শক্তিশালী করল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। আজ শুক্রবার উত্তরাখণ্ড বিধানসভায় এই সংশোধনী বিল পাস হয়েছে। নতুন সংশোধনী আইন কার্যকর হলে , কোনওরকম প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধর্মান্তকরণ করালে অভিযুক্তের সর্বাধিক ১০ বছরের জেল হতে পারে। উত্তরাখণ্ড (Uttarakhand) সরকার শুক্রবার বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা সংশোধনী আইন পাশ করিয়েছে। এই আইন অনুযায়ী, জোর করে ধর্মান্তকরণের (Religious Conversion) অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের জেলের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা যাবে। সেই সঙ্গে তাকে জরিমানা করা হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত।…

আরও পড়ুন
দেশ 

Ravish Kumar with NDTV : এনডিটিভি থেকে রাবিশ কুমারের পদত্যাগ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত!

সেখ ইবাদুল ইসলাম : এনডিটিভির  (NDTV) মালিকানা বদল হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রাবিশ কুমার এনডিটিভি থেকে পদত্যাগ করেছেন। গত ২৯ শে নভেম্বর রাতে রাবিশ কুমার এক্সিকিউটিভ এডিটর পর থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। রামেন ম্যাগসোসাই পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাবিশ কুমার এনডিটিভি থেকে পদত্যাগ করার পর মনে করা হচ্ছে সংকটে পড়ে গেল এই চ্যানেলটি। সর্বভারতীয় রাজনীতির ইতিহাসে সাংবাদিক হিসেবে রাবিশ কুমার যথেষ্ট জনপ্রিয় ছিলেন সোজা কথা সোজা ভাষায় বলতেন এবং তিনি সাংবাদিকতার যে পাঠ দেশবাসীকে শিখিয়েছেন তা এক কথায় অনবদ্য। একটি চ্যানেলের জন্ম লগ্ন থেকে রাবিশ কুমার যেভাবে…

আরও পড়ুন
দেশ 

Gujarat Assembly Election 2022 : সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধে ভোট দিতে গেলেন গুজরাটের কংগ্রেস বিধায়ক!

বাংলার জনরব ডেস্ক : অভিনব কায়দায় ভোট প্রচার করলেন গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী। আজ বৃহস্পতিবার সকালে গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার বেঁধে বুথে গেলেন অমরেলী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী পরেশ ধনানী। নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশ জুড়ে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁর এই উদ্যোগ। #WATCH | Amreli: Congress MLA Paresh Dhanani leaves his residence, to cast his vote, with a gas cylinder on a bicycle underscoring the issue of high fuel prices.#GujaratAssemblyPolls pic.twitter.com/QxfYf1QgQR — ANI (@ANI) December 1, 2022 ভোট দেওয়ার পরে…

আরও পড়ুন
দেশ 

NDTV: এনডিটিভির রাশ এখন থেকে আদানির সংস্থার হাতে, পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দিলেন প্রণয় ও রাধিকা রায়

বাংলার জনরব ডেস্ক: জনপ্রিয় সংবাদমাধ‌্যম এনডিটিভির  (NDTV) পরিচালন সমিতি নিজের হাতে নিয়ে নিলেন  গৌতম আদানি (Gautam Adani)। সূত্রের খবর সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা এই জনপ্রিয় চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। বম্বে স্টক এক্সচেঞ্জকে বোর্ডের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এর ফলে ওই সংবাদমাধ্যমের পরিচালনার ভার আদানি গোষ্ঠীর হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল। সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সন্থিল সিন্নাইয়া চেঙ্গালভারায়ণকে আরআরপিআই হোল্ডিং প্রাইভেট লিমিটেড তথা পর্ষদের পরিচালন বোর্ডে ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের প্রতিনিধিরাও বোর্ডে ঢুকে পড়লেন। গত আগস্টেই…

আরও পড়ুন
দেশ 

Dharavi : ধারাভি বস্তি উন্নয়নের বরাত পেল আদানি গোষ্ঠীই

বাংলার জনরব ডেস্ক : গৌতম আদানীর স্বপ্ন সফল । মুম্বই শহরের সবচেয়ে বড় বস্তি উন্নয়নের বরাত পেল আদানী গোষ্ঠী । নিন্দুকেরা বলে থাকেন উদ্ধব ঠাকরে সরকারের পতনের অন্যতম কারণ এই এই ধারাভি বস্তির উন্নয়নের বরাতের লড়াই । আদানীরা সরাসরি বিজেপির পক্ষে ছিল , অন্যরা উদ্ধবের পক্ষে । তাই উদ্ধব সরকারের পতনের পর অনেকেই বলতে শুরু করেন এই গৌতম আদানীর জয় । যাইহোক যাই বলুক না কেন , এটা মুম্বইয়ের সবচেয়ে বড় বস্তি উন্নয়নের বরাত পেল গৌতম আদানী । টাকার অংকে ৫ হাজার ৬৯ কোটি টাকায় এই প্রকল্পের বরাত পেয়েছেন আদানিরা।…

আরও পড়ুন
দেশ 

বিজেপির ডাবল ইঞ্জিন সরকার সেতু তৈরি করতে ব্যর্থ,প্রতিবাদে খাঁড়িতে সাঁতার দিয়ে অভিনব প্রতিবাদ ও ভোট প্রচার গুজরাটের কংগ্রেস বিধায়কের!

বাংলার জনরব ডেস্ক : অভিনব প্রতিবাদ বলা চলে অভিনব ভোট প্রচার । গুজরাট নির্বাচনে অন্যতম ইস্যু আরব সাগর থেকে ঢুকে আসা খাঁড়ির উপর সেতু নির্মাণ । এই দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের । কারণ উপকূলবর্তী এলাকা রাজুলার পোর্ট ভিক্টর এবং চাঁচ বন্দরের মধ্যে দিয়ে বয়ে চলা ওই খাঁড়ির উপর ৩৫০ মিটারের একটি সেতু তৈরি হলে প্রায় ২৫ কিলোমিটার পথ বাড়তি ঘুরতে হবে না এলাকার বাসিন্দাদের। কিন্ত উন্নয়নের প্রচার করা গুজরাটের বিজেপি সরকার এই সেতু তৈরি এখনও করেনি । তাই এবার স্থানীয় বিধায়ক এবং কংগ্রেস প্রার্থী রাজুলার কংগ্রেস বিধায়ক অম্বরীশ ডের প্রতিবাদে অনুগামীদের…

আরও পড়ুন
দেশ 

৯ বছরের স্কুল ছাত্রকে পিষে দিল বিজেপি সাংসদের গাড়ি!

বাংলার জনরব ডেস্ক : সংসদের গাড়ির তলায় পিষ্ট হয়ে ন বছরের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে।অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটির ক্ষতি হয়েছে কি না, তা দেখতেই ‘ব্যস্ত’ ছিলেন ওই সাংসদ। যার ভিডিয়ো ভাইরাল হতেই ওই সাংসদের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও সাংসদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ করা হয়নি বলে মৃতের পরিবারের দাবি। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শনিবার বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে একটি চারচাকার গাড়ির ধাক্কায় জখম হয় অভিষেক রাজভর নামে এক স্কুলছাত্র। বস্তি সদরের সার্কল অফিসার অলোক প্রসাদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে…

আরও পড়ুন