দেশ 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও পথ দেখাচ্ছেন মেয়েরা ! প্রথম চারটি স্থান মেয়েদের দখলে

বাংলার জনরব ডেস্ক : নারীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই ২০২১ এবং ২০২২ এরপর ২০২৩-এও পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ে প্রথম তিনটি আসন দখল করলো মেয়েরা। তবে শুধু প্রথম তিনটি আসন নয় এবার চারটি আসনই দখল করেছে মেয়েরা। অর্থাৎ নারী উন্নয়নের যে স্বপ্ন এদেশের পথিকৃতরা দেখেছিলেন তা সত্যিকার অর্থে প্রমাণ করলো এইসব মেয়েরা। ২০২২ সালের ইউপিএসসির ফল প্রকাশিত হল মঙ্গলবার। শীর্ষ স্থানে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী ঈশিতা কিশোর। ইউপিএসসির দ্বিতীয় স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, তৃতীয় স্থানে রয়েছেন উমা হারাথি এন, চতুর্থ স্থানে রয়েছেন স্মৃতি মিশ্র। ঈশিতার মতো দ্বিতীয় স্থানাধিকারী…

আরও পড়ুন
দেশ 

ফের অশান্ত হয়ে উঠলো মণিপুরের রাজধানী ইম্ফল

বাংলার জনরব ডেস্ক : ফের অশান্ত হয়ে উঠলো মণিপুরে রাজধানী ইম্ফল শহর সকাল সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দিন ইম্ফলের চেকন অঞ্চল।রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে যুযুধান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছে কার্ফু। পুলিশ সূত্রের খবর, চেকন বাজারে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর কয়েক জনের বচসা থেকে অশান্তির সূত্রপাত। প্রথমে হাতাহাতি হয় দু’তরফে। তার পরেই লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। তাতে আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজারের বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত ৩…

আরও পড়ুন
দেশ 

ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল, করলেন তুমুল প্রশংসাও 

নিসা আহসান ; প্রেস ক্লাব অফ আগ্রা, উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্দো-নেপাল-বাংলাদেশ মিডিয়া কনক্লেভ- ২০২৩ অনুষ্ঠানে কেন্দ্রের আইন ও সামাজিক ন্যায় মন্ত্রী প্রফেসর এসপি সিং বাঘেল ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজকর্মী লুৎফল হকের সম্মানিত করলেন। মূলত সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য লুৎফল হককে হিরো অফ দা ইয়ার স্মারক সম্মানে ভূষিত করলেন কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রী প্রফেসর এসপি সিং বাঘেল। ভারত, বাংলাদেশ ও নেপালের প্রায় তিন শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে লুৎফল হককে এই মহার্ঘ্য সম্মাননা প্রদান করা হয়। উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত সবচেয়ে অভিজাত পাঁচতারা হোটেল…

আরও পড়ুন
দেশ 

শনিবার বেলা বারোটায় কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সিদ্দারামাইয়া, শপথ গ্রহণকে কেন্দ্র করে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটে শান, আমন্ত্রণ মমতা সহ সব বিরোধী দলকে

বাংলার জনরব ডেস্ক :  কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথকে ঘিরে বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা দৃঢ় হতে চলেছে। আগামী শনিবার বেলা ১২ টায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন সিদ্দারামাইয়া। জানা গেছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম স্টালিন,তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, এন সি পি প্রধান শারদ পাওয়ার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ন্যাশনাল কনফারেন্স এর ফারুক আব্দুল্লাহ, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির মায়াবতী, জনতা দল সেকুলারের দেবীগৌড়া ও কুমারস্বামী সহ দেশের সব বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ…

আরও পড়ুন
দেশ 

ইডিকে কড়া হুশিয়ারি সুপ্রিম কোর্টের!

বাংলার জনরব ডেস্ক : বাংলা, ছত্তীসগঢ়-সহ একাধিক অবিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তা নিয়ে ছত্তীসগঢ় সরকারের একটি মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থাকে ‘সাবধান’ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সংস্থাকে জানাল তদন্তের স্বার্থে ভয়ের পরিবেশ তৈরি করা সমীচীন নয়। ছত্তীসগঢ় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল একটি মামলার প্রেক্ষিতে রাজ্যের আবগারি দফতরের একাধিক আধিকারিককে হুমকি দিচ্ছেন ইডি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও মদ কেলেঙ্কারিতে জড়িত, এই অভিযোগ করে ইডি একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। এই নিয়ে মামলার শুনানিতে বিচারপতি এসকে কৌল এবং বিচারপতি আমানুল্লার ডিভিশন বেঞ্চ…

আরও পড়ুন
অন্যান্য দেশ 

কিসসা কন্নড় কুরসি কা হাই ভোল্টেজ হাত, লো ভোল্টেজ পদ্ম

মুদাসসির নিয়াজ : এবার কর্ণাটক ছিল হাইভোল্টেজ। দাক্ষিণাত্যে একমাত্র এই রাজ্যেই ছিল বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ফল প্রকাশের পর দেখা গেল ডাবল নয়; ট্রাবল ইঞ্জিন সরকার ছিল ওখানে। অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল, এবার বিজেপিকে খালি হাতে ফেরাবে কর্ণাটক। কারণ, গতবার জেডি (এস) ও কংগ্রেস জোট সরকারকে যেভাবে ভেঙে ফেলা হয়েছিল, তা কন্নড়রা ভুলে যায়নি। এক পৌষে শীত পালায় না। এবার মোক্ষম জবাব দিল তারা। সুদে আসলে মাশুল গুণতে হল গেরুয়া শিবিরকে। উল্লেখ্য, ২০১৯ সালে জোট সরকার ভাঙিয়ে যে ১৪জন বিধায়ককে পকেটে পুরেছিল বিজেপি, এবার সেইসব দলবদলুরা সব গোহারা হয়েছে।…

আরও পড়ুন
দেশ 

কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে চলেছেন সিদ্দারামাইয়া

বাংলার জনরব ডেস্ক: কর্ণাটকে (Karnataka) মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে চলেছেন সিদ্দারামাইয়া। গতকাল রবিবার বেঙ্গালুরু এক পাঁচতারা হোটেলে বৈঠকে অধিকাংশ বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিয়েছেন। সেই কারণে সিদ্দারামাইয়াকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এ আই সি সি। রবিবার বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে বৈঠক সেরেছেন সদ্যনির্বাচিত বিধায়করা। মুখ্যমন্ত্রীর (Karnataka CM) নাম ঠিক করতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে কংগ্রেস। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে সেই কমিটির সদস্যরা আলোচনা করেছেন বলেই সূত্রের খবর। তবে দীর্ঘ বৈঠকের পরেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আপাতত শোনা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে…

আরও পড়ুন
দেশ 

বজরং দলকে নিষিদ্ধ করা হলে ছেড়ে কথা বলা হবে না, হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটকে ১৩৬ টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস দল। তাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি মতো বজরং দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেখে নেওয়ার হুমকি দিল বিশ্ব হিন্দু পরিষদ। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে কংগ্রেসের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। পরান্দে বলেন, “হিন্দুদের প্রতি বিদ্বেষ থেকে যদি বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করে হয়, তবে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” বজরং দল নিষিদ্ধ হওয়ার ভয় পায় না বলেও দাবি করেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের হিন্দু চরমপন্থী সংগঠন হিসাবেই পরিচিত। অতীতেও তাদের…

আরও পড়ুন
দেশ 

অধীরের আপত্তিকে অগ্রাহ্য করে কর্নাটকের বর্তমান পুলিশ প্রধান প্রবীণ সুদকেই সিবিআইয়ের ডিরেক্টর করল কেন্দ্রীয় সরকার

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর আপত্তিকে অগ্রাহ্য করে কর্নাটকের পুলিশ প্রধান প্রবীণ সুদকে নতুন সিবিআই এর ডিরেক্টর হিসাবে দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার। গতকাল শনিবার সিবিআই এর । নির্বাচনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন তিন সদস্যের কমিটি বৈঠকে বসে। এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও দেশের প্রধান বিচারপতি এবং লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। গতকালের বৈঠকে সিবিআই এর ডিরেক্টর হিসাবে তিনজনের নাম সুপারিশ করে এই কমিটি। তবে কর্নাটকের পুলিশ প্রধান প্রবীণ সুদের বিষয়ে আপত্তি জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কিন্তু রবিবার দেখা গেল কেন্দ্রীয় সরকার ১৯৮৬ ব্যাচের…

আরও পড়ুন
দেশ 

অযোধ্যার রাম মন্দির এলাকা থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মুসলিম যুবক, ওই ওয়ার্ডে তৃতীয় স্থানে বিজেপি !এরই নাম ভারতবর্ষ।

বাংলার জনরব ডেস্ক : অযোধ্যার পুর নিগমের ভোটের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে অযোধ্যার মোট সাতটি ওয়ার্ডের মধ্যে ২৭ টি ওয়ার্ড জিতেছে বিজেপি। ১৭ টি ওয়ার্ড জিতেছে সমাজবাদী পার্টি, আর নির্দল জিতেছে ১০ টি আসন। সবচেয়ে আশ্চর্যের বিষয় গতকালই কর্ণাটক বিধানসভার ফল প্রকাশিত হয়েছে। কর্ণাটকের বিদায়ী শিক্ষা মন্ত্রী তার আসন থেকে হেরে গেছেন। কর্ণাটকের হিজাব বিতর্কে তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা কারণ তিনি যে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতেন সেখানে মুসলিম ভোটারের সংখ্যা কম তা সত্ত্বেও এবারের বিধানসভা নির্বাচনের ফলে হেরে গেছেন শিক্ষা মন্ত্রী স্বয়ং নিজের কেন্দ্র থেকে যার কাছে হেরেছেন তিনি…

আরও পড়ুন