কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত, শপথ নিলেন আরো ২৪ মন্ত্রী, ইশতেহারের পাঁচটি প্রতিশ্রুতি পূরণ
বাংলার জনরব ডেস্ক : কর্নাটকের কংগ্রেস সরকারের মন্ত্রিসভার সম্প্রসারিত হল আজ শনিবার দুপুরে। গত শনিবার ২০শে মে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার-সহ ১০ জন শপথ নিয়েছিলেন। শনিবার বিধানসৌধ ভবনে রাজ্যপাল থাবরচন্দ গেহলটের কাছে শপথবাক্য পাঠ করলেন আরও ২৪ জন মন্ত্রী। শনিবার শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও, রাহুল গান্ধীর ‘ঘনিষ্ঠ’ কর্নাটক যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৃষ্ণা বায়রে গৌড়া, শিবকুমারের অনুগামী মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী হেব্বলকর, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এসআর বঙ্গারাপ্পার ছেলে মধু, প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি এশ্বর খান্ডারে। কিন্তু মন্ত্রিসভায়…
আরও পড়ুন