দেশের পড়ুয়া ও যুব সমাজের জয় বলে আখ্যা দিলেন অভিজিৎ দীপকে
বাংলার জনরব ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসাবে দেখছেন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গত কয়েক দিনের আন্দোলনের জেরে সরকার এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে দাবি তাঁর। আর এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। ধর্মেন্দ্রের ইস্তফার খবর যন্তর মন্তরে পৌঁছোনোর পরই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। চোখে জল দেখা যায় অভিজিতের। প্রায় সকল আন্দোলনকারীর চোখে আনন্দাশ্রু। যন্তর মন্তরে মঞ্চ থেকে অভিজিৎ বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই প্রমাণ করে যে আপনারা যদি ভয় না-পান, সরকারের কাছে মাথা নত না-করেন, তবে আমরা…
আরও পড়ুন