কেরলের এর্নাকুলামে বিস্ফোরণ মৃত এক, জঙ্গিযোগ ! তদন্তে এনআইএ
বাংলার জনরব ডেস্ক : হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের ে এর্নাকুলাম এলাকা।রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। বিস্ফোরণে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র চার সদস্যের একটি দল। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি বিস্ফোরণ ঘটেছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো…
আরও পড়ুন