দেশ 

নাগপুরের সৌর বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, মৃত ৯ ,আহত ৩

বাংলার জনরব ডেস্ক :  এক সৌর বিস্ফোরক সংস্থায় রবিবার সকালে বিস্ফোরণ হয় । ভয়াবহ এই বিস্ফোরণে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের বাজারগাঁও গ্রামের কাছে।  আহত ৩ জন। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সংস্থার ফ্যাক্টরিতে ১২ জন কর্মী কাজ করছিলেন। সেখানকার কাস্ট বুস্টার ফার্মে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। সেই সময় জিনিসপত্র প্যাকিং করার কাজে ব্যস্ত ছিলেন ওই শ্রমিকরা। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁদের দেহ! পরে আরও ৪ জন মারা যান। বাকি ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে…

আরও পড়ুন
দেশ 

সংসদে গ্যাস হামলার জন্য মোদিকে দায়ী করলেন কেন রাহুল গান্ধী? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : গত ১৩ ই ডিসেম্বর সংসদের ভেতরে দুই যুবকের প্রবেশ এবং রং বোমা নিয়ে হামলার প্রেক্ষিতে সমগ্র দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা যে কিছুই নেই সেটা স্পষ্ট হয়েছে। সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে উঠেছে গতকাল পর্যন্ত এই দুই কক্ষে কোন কাজকর্ম হচ্ছে না বিরোধীদের হামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই ১৫ জন সাংসদকে বহিষ্কার করেছে স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান। তারপরেও সংসদ চালানো যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেদিনের ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি…

আরও পড়ুন
দেশ 

এসডিপিআই এর জাতীয় কর্ম-সমিতির বৈঠক 

মহীশূর ১৪ ডিসেম্বর: ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৩ মহীশূরে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হল৷ বৈঠকে বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নীচে দেওয়া রেজুলেশন গৃহীত হয়েছে৷ জাতীয় সভাপতি এম.কে. ফায়জী সভায় সভাপতিত্ব করেন। জাতীয় সহ-সভাপতি অ্যাড. শরফুদ্দিন আহমেদ, বি.এম. কাম্বলে ও মোহাম্মদ শফিও বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় NWC র পদাধিকারী ও সদস্যরাও উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন। সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল ওয়ার্কিং কমিটির 12 এবং 13 ডিসেম্বর 2023 তারিখে মহীশূরে অনুষ্ঠিত সভায় গৃহীত রেজুলেশনগুলি…

আরও পড়ুন
দেশ 

মথুরার শাহী ঈদগাহ মসজিদ সংলগ্ন এলাকার সার্ভের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট মসজিদ কমিটির আবেদন খারিজ।

বাংলার জনরব ডেস্ক : মথুরার শাহী ঈদগাহ মসজিদে সংলগ্ন এলাকার সার্ভের যে নির্দেশ এলাহাবাদ হাইকোর্ট দিয়েছিল বৃহস্পতিবার সেই নির্দেশেই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সেই মন্দির চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ফলে স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত। এই নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ঘনিয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি গত বছর নিম্ন আদালতের দ্বারস্থ হন। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ। অবশেষে আদালত সম্মতি…

আরও পড়ুন
দেশ 

সংসদে রং বোমা হানার ঘটনায় ঐক্যবদ্ধ বিরোধী শিবির, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা

বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্যে কংগ্রেসের পরাজয়ের পর দেশের সমস্ত বিরোধী দল হতাশ হয়ে পড়েছিল গত বুধবার লোকসভায় রংবোমা নিয়ে দুই ব্যক্তি ঢুকে পড়ার পর থেকে বিরোধী শিবির ফের চাঙ্গা হয়ে গেছে। মহুয়া মৈত্রের ইস্যুতে বিরোধীরা খানিকটা একজোট হলেও তবু যেন কোথাও মনে হচ্ছিল ছন্নছাড়া ভাব। কিন্তু বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার দায়ে যেভাবে 15 জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে তারপর যেন বিরোধীরা আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। অবিলম্বে ১৫ জন সাংসদ এর সাস্পেনশন তুলতে হবে এই দাবিতে শুক্রবার সকাল থেকে দফায় দফায়…

আরও পড়ুন
দেশ 

প্রধান বিচারপতির নির্দেশ সত্বেও শুক্রবারও মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হলো না! নেপথ্যে কারণ ?

বাংলার জনরব ডেস্ক : মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ নিয়ে শুক্রবার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। সংসদ পদ খারিজের বৈধতা কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের নেত্রী ও কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। তিনি গত বুধবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এখনই এই মামলার শুনানি হবে না। দোষটা জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এটা বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়। বুধবার মহুয়ার মামলাটির দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সঞ্জয় কিষেণ কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী…

আরও পড়ুন
দেশ 

মথুরার শাহী ইদগাহ মসজিদের সার্ভের আর্জিতে সায় হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্যে অপ্রত্যাশিত  জয়ের পর এবার বিজেপির নিশানায় উত্তরপ্রদেশের মথুরার শাহী ইদগাহ মসজিদ। আরএসএস সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি দাবি করে আসছিল যে মধুরাজ শাহী ইদগাহ মসজিদ সংলগ্ন এলাকায় শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান। এই এলাকা সার্ভে করার আবেদন জানিয়েছিল কয়েক সংগঠন তাতে সায় দিল উচ্চ আদালত। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত। আধ্যাত্মিক শহর মথুরায় রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির । হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সেই মন্দির চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ১৯৩৫ সালে…

আরও পড়ুন
দেশ 

লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যসভার অধিবেশন থেকে বহিষ্কৃত ডেরেক ও’ব্রায়েন

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় বহিরাগতদের প্রবেশ এবং রং বোমা হানার ঘটনা নিয়ে নিরাপত্তার প্রশ্নে রাজ্যসভায় চেয়ারম্যানের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এরপরেই অসংসদীয় আচরণের জেরে তাকে রাজ্যসভা থেকে বহিষ্কার করেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ।বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করে দিলেন। গত ২৮ মে বিপুল সমারোহে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সাত মাসের মাথাতেই যাবতীয় সুরক্ষার বেড়াজাল টপকে কী ভাবে চার বিক্ষোভকারী গ্যাস-ক্যানিস্টার নিয়ে ভবনের সংরক্ষিত এলাকায় পৌঁছে গেলেন, এমনকী তাঁদের মধ্যে দু’জন লোকসভার অধিবেশনে…

আরও পড়ুন
দেশ 

লাউড স্পীকারের পর মাছ মাংস ডিম বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রদেশ সরকার,

বাংলার জনরব ডেস্ক : বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন যাদব। শপথ নেওয়ার পরেই ধর্মস্থানে লাউডস্পীকার নিষিদ্ধ করার পর এবার প্রকাশ্যে মাছ মাংস ডিম বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবারই ভোপালের মতিলাল নেহেরু স্টেডিয়ামে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোহন যাদব। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ নেওয়ার পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে একের পর এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন। কার্যত রাজ্যে প্রকাশ্যে আমিষ বিক্রি নিষিদ্ধ করলেন মোহন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “খাদ্য সুরক্ষা বিধির আওতায় প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা…

আরও পড়ুন
দেশ 

সংসদের দায়িত্বে থাকা ৮ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করলো স্বরাষ্ট্র দফতর

বাংলার জনরব ডেস্ক : বুধবার সংসদে হানার পরই সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে দায়িত্বে থাকা আট নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করল লোকসভার সচিবালয়। সূত্রের খবর, বুধবার যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় সংসদ ভবনের মূল প্রবেশপথ-সহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই আট জন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই, নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বিরোধীরা এ বিষয়ে আলোচনার দাবি জানান। বুধবার দুপুর ১টা নাগাদ সভা চলাকালীন আচমকাই দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মারেন দুই যুবক। একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। জুতো থেকে রং…

আরও পড়ুন