কলকাতা দেশ 

আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে

বাংলার জনরব ডেস্ক : একদিনের জন্য পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি সকাল ১১ টায় শুরু হবে। সময়ের অভাবেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আসলে সোমবার প্রধান বিচারপতির এজলাসে প্রায় ৩০ টি মামলা ছিল। তাই দ্বিতীয় আর্ধে এই মামলা ধরার কথা ছিল কিন্তু দেখা যায় এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে তাই প্রধান বিচারপতি সকলের কাছে অনুরোধ করেন আগামীকাল এই মামলা তিনি শুনবেন। সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সন্দেশখালি কাণ্ড নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদির সততা এবং নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস সরাসরি নরেন্দ্র মোদির সততা নিয়ে প্রশ্ন তুলে দিল। আজ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব বলেন, সন্দেশখালির ভাইরাল ভিডিওতে যে দৃশ্য বেরিয়ে এসেছে যে ঘটনার কথা কবুল করেছেন বিজেপির মন্ডল সভাপতি সেটা কি প্রধানমন্ত্রী আগে থেকে জানতেন না? আর প্রধানমন্ত্রী না জেনে কিভাবে এই ধরনের বিষয়টিকে সকলের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন? প্রধানমন্ত্রী সঠিকভাবে না জেনে শুনে অসত্য ভাষণ কেন দিয়েছেন?আর যদি তিনি না জেনে থাকেন, তবে এই ভিডিয়ো দেখার পর কী পদক্ষেপ করবেন তিনি? শনিবারই…

আরও পড়ুন
দেশ 

অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগরে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বিজেপি অভিযোগ বিরোধীদের, নির্বাচনে লড়তে ভয় পাচ্ছেন কেন? প্রশ্ন প্রিয়াঙ্কার

বাংলার জনরব ডেস্ক : গুজরাটেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় পাচ্ছে বিজেপি। এর আগে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যান বিজেপি প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পরেই দেখা যায় সুরাটের অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা প্রার্থী পদ প্রত্যাহার করে নেন তার ফলে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন যা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এবার গুরুতর অভিযোগটা উঠেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগর থেকে। বলা হচ্ছে এখানে নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। গান্ধীনগরের লোকসভা (Lok Sabha 2024) কেন্দ্রে…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবী, নাগরিকত্বের প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ এক ব্যক্তি

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক নাগরিক। তিনি আজব যুক্তি খাড়া করেছেন। রাহুল গান্ধী নাকি ব্রিটিশ নাগরিক। তাই তাঁর ভোটে লড়ার অধিকার নেই,একইসঙ্গে তিনিও বলেছেন মোদী পদবি নিয়ে মামলার জেরে তিনি দু’বছর সাজা পেয়েছেন অতএব সাজা প্রাপ্ত আসামির ভোটে লড়ার অধিকার নেই । অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের প্রতিনিধি হিসাবে আইনজীবী অশোক পাণ্ডে রায়বরেলির জেলাশাসকের কাছে রাহুলের নামে নালিশ করে এসেছেন। তাঁর দাবি, রাহুল ভারতের নাগরিকই নন। ২০০৬ সালে রাহুল গান্ধী (Rahul Gandhi) একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। একজন ব্রিটিশ নাগরিক ভারতের…

আরও পড়ুন
দেশ 

আমেঠি লোকসভা কেন্দ্রে স্মৃতি ইরানীর মুখোমুখি কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা! কে এই কিশোরী লাল শর্মা? কী তাঁর পরিচয়?

বাংলার জনরব ডেস্ক : আমেঠি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন না রাহুল গান্ধী। রাহুলকে এবার কংগ্রেস প্রার্থী করেছে তার মা সোনিয়া গান্ধীর ছেড়ে আসা আসন রায়বেরেলি থেকে। তবে আমেঠি লোকসভা কেন্দ্রে যাকে প্রার্থী করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের পর্যবেক্ষক ছিলেন কংগ্রেসের। গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ কে এল শর্মা যার পুরো নাম কিশোরী লাল শর্মা, রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৮৩ সালে রাজীব গান্ধী যখন এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সময় থেকে রাজীবের ম্যানেজার হিসাবে তিনি এই কেন্দ্রের কাজ কর্ম দেখভাল করতেন। তিনি পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ।তিনি…

আরও পড়ুন
দেশ 

সমস্ত জল্পনা কল্পনার অবসান রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী, আমেঠিতে কে ?

বাংলার জনরব ডেস্ক : সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলী কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। আজ শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। আজ শুক্রবার সকালেই কংগ্রেস দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আমেঠি লোকসভা কেন্দ্র ও রায়বেরেলি লোকসভা কেন্দ্র। রাহুলের পুরনো কেন্দ্র আমেঠী কেন্দ্রেও দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। সেখান গান্ধী পরিবারের ‘আস্থাভাজন’ কিশোরীলাল শর্মা টিকিট দেওয়া হয়েছে। আগামী ২০ জুন পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলীতে। শুক্রবারই ছিল এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে…

আরও পড়ুন
দেশ 

অবকি বার চারশো পার স্লোগানের জনক নরেন্দ্র মোদি কী কংগ্রেসকে ভয় পাচ্ছেন?

সেখ ইবাদুল ইসলাম : গত বছর নভেম্বর মাসেই দেশের মানুষের কাছে জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার বিজেপি ৩৭০ এবং এনডিএ জোট ৪০০ এর বেশি আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতাসীন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আব কি বার চারশো পার এই স্লোগান ছিল দেশের জনতাকে অগ্রাহ্য করার লক্ষণ। স্বাধীন দেশের ৭৭ বছরের ইতিহাসে কোন দেশনায়ক কোন সময় জোর করে জাতির উপরে চাপিয়ে দিতেন না যে আমরা এত আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছি। জহরলাল নেহেরু থেকে শুরু করে অটলবিহারী বাজপেয়ি থেকে শুরু করে ডঃ মনমোহন সিং পর্যন্ত সবাই বলতেন দেশের মানুষ যদি চান…

আরও পড়ুন
দেশ 

রাজধানী দিল্লির তিন স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক ; রাজধানী দিল্লির তিন স্কুলে বুধবার সকালে বোমাতঙ্ক ছড়ালো । ওই তিন স্কুলের কর্তৃপক্ষকে ইমেইল মারফত হুমকি দেয়া হয় যে ওই স্কুলগুলিতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।তার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খালি করে দেওয়া হয়েছে স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দিল্লি দমকল বাহিনীকে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেল মারফত হুমকি পাওয়ার পরেই স্থানীয় পুলিশকে খবর দেন তিন স্কুলের কর্তৃপক্ষ। পুলিশ এসে স্কুল চত্বর…

আরও পড়ুন
দেশ 

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে, অস্বস্তিতে ইডি! লোকসভা ভোটের মুখেই কেন গ্রেফতার? জানতে চাইলেন বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রীয় এজেন্সি ইডিকে। দেশের শীর্ষ আদালতের বিচারপতির একের পর এক প্রশ্নের মুখে অসহায় হয়ে পড়ে ইডির আইনজীবী। শীর্ষ আদালতের প্রশ্ন ঠিক লোকসভা ভোট শুরু হওয়ার আগেই কেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি ? গতকাল মঙ্গলবার ৩০ শে এপ্রিল কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই শুনানি চলাকালীন সময়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করে কেন্দ্রীয় এজেন্সির কাছে জানতে চান লোকসভা ভোটের আগেই কেন কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো। গত ২১…

আরও পড়ুন
দেশ 

ইন্দোরে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী ! যোগ দিতে পারেন বিজেপিতে

বাংলার জনরব ডেস্ক : গুজরাটের সুরাটের পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস প্রার্থী নির্বাচনের লড়াই থেকে সরে গেল। সুরাটে বাতিল হয়েছিল কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র তবে ইন্দোরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিল কংগ্রেস প্রার্থী। কেন এই ধরনের কাজ হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়? তাহলে কি মোদি জামানায় যে বলা হচ্ছে নির্বাচন আর হবে না সে পথেই কি এগিয়ে যাচ্ছে বিজেপি? নিজেদের পার্সেপশন তৈরি করার লক্ষ্যে যে কাজটি বিজেপি করছে তা নিঃসন্দেহে গণতন্ত্রের কাছে লজ্জাজনক ঘটনা হিসেবে চিহ্নিত হবে।! পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচন কিংবা পুরসভা নির্বাচনে যে ধরনের প্রক্রিয়া…

আরও পড়ুন