হরিয়ানার কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা মমতার, আন্দোলনকারীদের সঙ্গে মোবাইলে কথা তৃণমূল নেত্রীর
বাংলার জনরব ডেস্ক : হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচজন সাংসদ কে পাঠানোর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মোবাইলে কথা বলেন। তিনি আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে কৃষক আন্দোলনের নেতারা আপ্লুত হয়ে পড়েছেন। সোমবার সকালে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিতে হরিয়ানা পৌঁছেছেন তৃণমূলের পাঁচ সদস্য। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। এদিন ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা…
আরও পড়ুন