অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে ১৮ই জুন!
বাংলার জনরব ডেস্ক : অষ্টাদশ লোকসভার অধিবেশন আগামী ১৮ই জুন থেকে শুরু হতে পারে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।বলা হচ্ছে, ১৮ ও ১৯ তারিখ হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ।
২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন হতে পারে। সেখানে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু।
Advertisement


