দেশ 

ইউসুফ পাঠানের বিরুদ্ধে নোটিশ পাঠালো ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন! নেপথ্যে রহস্য?

বিশ্বকাপ ক্রিকেট জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান দীর্ঘদিন ধরে গুজরাটের ভাদোদরায় বাস করছেন এতদিন ধরে তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু তিনি যখনই বহরমপুর থেকে সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি গেছেন ঠিক তখনই তাঁর কাছে নোটিশ পৌঁছে গেল জমি দখলের। ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, নিজের বাড়ি তৈরির সময়ে তার জমির পাশে থাকা আরও একটি জমি কিনতে চেয়েছিলেন ইউসুফ পাঠান। ওই জমিটি রাজ্য সরকারের। প্রতি বর্গমিটারের জন্য ৫৭,০০০ টাকা দিতে চেয়েছিলেন পাঠান বলে জানা গেছে। ২০১২ সালে ভিএমসি-র কাছ থেকে পাঠান এই প্লটটি চেয়েছিলেন। সেই সময়ে ভিএমসি এই প্রস্তাবে অনুমোদন…

আরও পড়ুন
দেশ 

নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতারির মুখোমুখি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা

বাংলার জনরব ডেস্ক : যৌন নির্যাতনের মামলায় গ্রেফতারির মুখে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।এক নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বৃহস্পতিবার জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গত মার্চে মামলা রুজু হয়েছিল ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন সে রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর। তার পরেই সামনে এল গ্রেফতারি পরোয়ানা জারির খবর। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ১৭ বছরের ওই নাবালিকা এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের…

আরও পড়ুন
দেশ 

নিট পরীক্ষায় প্রাপ্ত গ্রেস নম্বর প্রত্যাহার করে নেওয়া হবে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : নিট পরীক্ষার ফলাফলে যে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হবে বলে সুপ্রিম কোর্টে আজ জানিয়েছে কেন্দ্র সরকার। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে। পরে জানা যায়, প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময় জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১৫৬৩ জন পরীক্ষার্থীকে। কিন্তু র‌্যাঙ্কিং নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসতেই এই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। মামলা হয় সুপ্রিম কোর্টেও। সেই মামলাতে সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরের পুণ্যার্থীদের কান্না মোদীজি শুনতে পাচ্ছেন না : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : জম্বু কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।এক্স হ্যান্ডলে বুধবার তিনি লিখেছেন, ‘‘নরেন্দ্র মোদী এখন অভিনন্দন বার্তার প্রতিক্রিয়া জানাতে ব্যস্ত। এমনকি, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নির্মম ভাবে খুন হওয়া পুণ্যার্থীদের পরিবারের কান্নাও শুনতে পাচ্ছেন না।’’ রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় ন’জনের। আহত হন প্রায় ৪০ জন। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান থেকে পুণ্যার্থীরা গিয়েছিলেন। জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাচ্ছিল পুণ্যার্থীদের…

আরও পড়ুন
দেশ 

প্রিয়ঙ্কা গান্ধী বারাণসীতে প্রার্থী হলে মোদি হেরে যেত : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : প্রিয়ঙ্কা গান্ধী বারাণসী লোকসভা আসনে প্রার্থী হলে মোদি হেরে যেত আজ মঙ্গলবার এই দাবি করলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বরেলী লোকসভা আসনে রাহুল গান্ধী এবার ৩ লক্ষ ৯০ হাজার ভোটে জিতেছেন। মঙ্গলবার ছিল ধন্যবাদ সমারোহ। সেই সমারোহে রাহুলের সঙ্গে প্রিয়ঙ্কাও উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী এদিন বলেন, “আমার বোন প্রিয়ঙ্কা গান্ধী যদি বারাণসীতে প্রার্থী হতে রাজি হয়ে যেত তাহলে দেশের প্রধানমন্ত্রী দু-তিন লাখ ভোটে হেরে যেতেন।” রাহুল এদিনের মোদীর উদ্দেশে কটাক্ষ করে বলেন, “বিজেপি অযোধ্যা আসনে হেরে গেছে। রাম মন্দির নির্মাণ করার পরেও হেরে গেছে। রাম মন্দিরের উদ্বোধন…

আরও পড়ুন
দেশ 

নিটে অনিয়ম নিয়ে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএর জবাব তলব করল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে এবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ)-কে নোটিস দিয়ে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। তেমনই একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার, শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং আহসানুদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে। মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লা এনটিএ-র আইনজীবীর উদ্দেশে বলেন, “পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। তাই আমরা উত্তর চাই।” একই সঙ্গে বিচারপতি আদালতে উপস্থিত এনটিএ-র কৌঁসুলির কাছে জানতে চান, জবাব দিতে কত দিন সময় লাগবে তাঁদের। তবে কাউন্সেলিং প্রক্রিয়ায়…

আরও পড়ুন
দেশ 

নীতিশ- নাইডু – পাওয়ার- শিন্ডের চাপে দিশেহারা মোদি! মহারাষ্ট্রে সরকার হারাতে চলেছে বিজেপি?

বাংলার জনরব ডেস্ক : মন্ত্রিসভা গঠনের ৪৮ ঘণ্টার মধ্যে নরেন্দ্র মোদী এবং বিজেপিকে চিন্তায় ফেলেছে চন্দ্রবাবু নাইডু এবং একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের দুই বন্ধু রাজনৈতিক দল অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে প্রচন্ড চাপে রেখেছেন নরেন্দ্র মোদিকে। চন্দ্রবাবু নাইডু এখনো পর্যন্ত স্পিকার পদ নিয়ে অনড় রয়েছেন। তবে পাল্টা চাল হিসাবে বিজেপি চন্দ্রবাবু নাইডুর শালিকাকে বিজেপির পক্ষ থেকে স্পিকার পদ দেয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে চন্দ্রবাবু নাইডুর শালিকা ডি পুরন্দেশ্বরী অন্ধপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপির সাংসদ। তাই চন্দ্রবাবু নাইডু এতে আপত্তি রয়েছে। একই সঙ্গে কংগ্রেস দল পাল্টা হিসাবে চন্দ্রবাবু নাইডু কে…

আরও পড়ুন
দেশ 

বিরোধীদের ভাবনাকে গুরুত্ব দিতে হবে নরেন্দ্র মোদিকে বার্তা দিলেন আর এস এস প্রধান

বাংলার জনরব ডেস্ক : নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রীতিমত পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদিকে। স্পষ্ট করে বললে বলা যেতে পারে সরাসরি বার্তা পাঠিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরএসএস প্রধান। তিনি বলেছেন বিরোধীদের গুরুত্ব দিতে হবে তাদেরকে মর্যাদা দিতে হবে প্রতিপক্ষ হিসাবে নয়। প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় দেখতে হবে বিরোধী হিসাবে। দেশের গণতান্ত্রিক সৌজন্যের স্বার্থে বিরোধীদের মর্যাদা দেওয়ার কথা আরএসএস প্রধান নতুন করে বললেন। এর ফলে নরেন্দ্র মোদির সঙ্গে যে আরএসএস প্রধানের ঠান্ডা লড়াই জমে উঠেছে তা নিয়ে আর কোন প্রশ্ন থাকলো না। ভাগবত স্পষ্ট…

আরও পড়ুন
দেশ 

অজিত পাওয়ারের পর এবার এনডিএ জোটে বিদ্রোহী শিবসেনা শিন্ডে গোষ্ঠী

বাংলার জনরব ডেস্ক : গতকাল এনডিএ জোটের শরিক অজিত পাওয়ার গোষ্ঠী সরাসরি নরেন্দ্র মোদি র সমালোচনা করে মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ ওই দলের একজন সাংসদ কে প্রতিমন্ত্রী পদ দিতে নরেন্দ্র মোদী রাজি হয়েছিলেন কিন্তু প্রতিমন্ত্রীর পদ তারা নেবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দেয়। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মহারাষ্ট্রের শিবসেনার শিন্ডে গোষ্ঠী তাদের দলের সাংসদকে প্রতিমন্ত্রী করার জন্য তীব্র সমালোচনা করেছে। সোমবার শিবসেনার মুখ্যসচেতক শ্রীরাং বার্নের প্রশ্ন, পুরনো সঙ্গী হওয়া সত্ত্বেও কেন তাঁদের দলের কাউকে পূর্ণমন্ত্রী করা হল না? এনডিএ-র শরিক দলগুলির মধ্যে অনেক দল শিবসেনার…

আরও পড়ুন
দেশ 

চন্দ্রবাবু নাইডু এবং নীতিশকে অগ্রাহ্য মোদির, রেল, স্বরাষ্ট্র মন্ত্রক সহ গুরুত্বপূর্ণ দফতর বিজেপির হাতেই! বিদ্রোহ শরীক দলে!

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি আছেন নরেন্দ্র মোদীতেই। কোন পরিবর্তন হলো না মন্ত্রিসভায়। নিজের সিদ্ধান্তে অটল নরেন্দ্র মোদি। এনডিএ জোট সরকার বলেই মনে হচ্ছে না। এটা যেন নরেন্দ্র মোদি র নিজের সংসার হয়ে উঠেছে। তাই কোন পরিবর্তন হলো না মন্ত্রীসভায়। অমিত শাহ পেলেন স্বরাষ্ট্র রাজনাথ সিং পেলেন প্রতিরক্ষা, নির্মলা অর্থ, নীতিন গড়করি সড়ক পরিবহন, রেল অশ্বিনী বৈষ্ণব। বিদেশ মন্ত্রী হলেন এস জয় শংকর। সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে বলে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে। যদিও একটা পক্ষ থেকে বলা হচ্ছে যে নীতীশ কুমার চেয়েছিলেন…

আরও পড়ুন