দেশ 

শতবর্ষেই নাগপুর থেকে সরছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর! নয়া দফতর কোথায়? উদ্বোধন কবে? কত টাকা খরচ হল নতুন নির্মাণে? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : শতবর্ষের শুরুতেই নাগপুর থেকে সরছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর। জানা গেছে আগামী ১৯ শে ফেব্রুয়ারি দিল্লির ঝান্ডেনওয়ালের আরএসএসের সদর দফতর কেশবকুঞ্জ এর উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে পাঁচ লক্ষ বর্গফুট জায়গাতে গড়ে তোলা হয়েছে ১২তলা উঁচু তিনটি বাড়ি— সাধনা, প্রেরণা, অর্চনা। সঙ্ঘের তরফে জানানো হয়েছে, নতুন সদর দফতর নির্মাণে মোট খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। আরএসএসের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি শিবাজি জয়ন্তীতে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আরএসএস প্রধান (সরসঙ্ঘচালক) মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদক (সরকার্যবাহ) দত্তাত্রেয় হোসাবোলের হাতে। নরেন্দ্র মোদী-অমিত…

আরও পড়ুন
দেশ 

নয়ডার এক পরিবারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে কোটি টাকা প্রতারণা সাইবার অপরাধীদের!

বাংলার জনরব ডেস্ক : এক জন বা দু’জন নয়, এক পরিবারের সব সদস্যকে পাঁচ ঘণ্টা ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখল সাইবার অপরাধীরা। শুধু তা-ই নয়, ওই পরিবারের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের নয়ডায়। সোমবার নয়ডা পুলিশ জানতে পারে এক পরিবারের এক কোটি টাকারও বেশি লুট করে নিয়েছে সাইবার অপরাধীরা। একটি অভিযোগও জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম চন্দ্রভান পালীওয়াল। পুলিশকে অভিযোগকারী জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ও পারে থাকা…

আরও পড়ুন
কলকাতা দেশ 

শিক্ষক নিয়োগ বাতিল মামলার শুনানি শেষ! রায় দান স্থগিত, কী বলল শীর্ষ আদালত

বিশেষ প্রতিনিধি : রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে এ কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এ অবস্থায় আদালত কী করতে পারে, তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবে কারও বক্তব্যেই নতুন কিছু উঠে এল না। সিবিআই জানাল, তারা চাইছে ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানাল, ‘র‌্যাঙ্ক জাম্প’ এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে…

আরও পড়ুন
দেশ 

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই নববধূকে চড় কষালেন বর, অভিযোগ পেয়েই সাসপেন্ড!

বাংলার জনরব ডেস্ক : বিয়ে শেষ হওয়ার পর নববধূকে হঠাৎই চড় মারলেন বর। আর সেই ভিডিও ভাইরাল হতেই চাকরিচ্যুত হলেন বর। ঘটনাটি ঘটেছে বিহারে। বিহার পুলিশে কর্মরত এক ব্যক্তির বিবাহ অনুষ্ঠান মঞ্চ থেকে এই ভিডিও ভাইরাল হয়। ঘটনার বিবরণী জানা যাচ্ছে,বরবধূ দুজনের গলায় ফুলের মালা, নববধূর সিঁথি রাঙানো চও়ড়া মেটে সিঁদুর। মন্দিরেই বিয়ে করেছেন পাত্র-পাত্রী। সেই আনন্দ-অনুষ্ঠান মুহূর্তে পাল্টে গেল বচসা ও হাতাহাতিতে। রাগের মাথায় সদ্যবিবাহিতা স্ত্রীকে থাপ্পড় মেরে বসলেন বর। পেশায় তিনি আবার পুলিশও বটে। মন্দিরে আচার-অনুষ্ঠান চলাকালীন নববিবাহিতা স্ত্রীকে চড় মারার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো…

আরও পড়ুন
দেশ 

দিল্লির জনাদেশ প্রমাণ করেছে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির বিরুদ্ধে সফল হতে পারবে না কোন আঞ্চলিক দল!

সেখ ইবাদুল ইসলাম: দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্তি শূন্য হলেও ভোট শতাংশ বেড়েছে ২% এর বেশি। তারপরেও কোন অনুশোচনা নেই কংগ্রেস দলের। কারণ বিগত ১২ বছর ধরে দিল্লিতে কার্যত কংগ্রেস অস্তিত্বহীন হয়ে পড়েছিল আপের জন্য। দিল্লি ক্ষমতা হারানোর পর আপের অস্তিত্ব যে সংকটের মধ্যে পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর এতেই আশার আলো দেখছে কংগ্রেস। তাই আপ দিল্লিতে বাইশটা আসন পাওয়ার পরও গেল গেল রব উঠেছে অন্যদিকে শূন্য থেকেও কংগ্রেসের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। তাই গতকাল দিল্লি বিধানসভার ফলাফল প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী জানিয়ে দিলেন…

আরও পড়ুন
দেশ 

ঝাড়খন্ডে বিজেপিকে হারাতে হেমন্ত সরেন সফল, দিল্লিতে কেন পারলেন না কেজরিওয়াল? রহস্য কোথায়?

সেখ ইবাদুল ইসলাম: জেলে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। জেল মুক্তির পর তিনি আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর জনগণের মুখোমুখি হন জনগণ তাকে পুনরায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করেন। একই ঘটনা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে ঘটেছে। তিনি গেলে গিয়েছিলেন তবে জেল থেকে ফিরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং নতুন একজনকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন। আবার ব্যতিক্রমী বিষয় হলো জেলে থাকাকালীন সময়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু একজন জিতলেন কেন জিতলেন? বিজেপির সঙ্গে আপোস করেননি! হেমন্ত সরেনের বিশ্বাসযোগ্যতার পেছনে সবচেয়ে বড় কাজ করেছে তার বিজেপি বিরোধিতা। একজন আদিবাসী সমাজের…

আরও পড়ুন
দেশ 

জনতার রায় আমরা মেনে নিচ্ছি, বিজেপিকে অভিনন্দন আশা করি ওরা মানুষের প্রত্যাশা পূরণ করবে, দিল্লি ভোটের ফল প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া আপনেতা কেজরিওয়ালের

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচন ফলাফল সামনে আসার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা আরবিন কেজরিওয়াল হেরে যাওয়ার পুরো দায় নিজের কাছে তুলে নিয়েছেন। ফলাফল স্পষ্ট হয়ে যেতেই সমাজ মাধ্যমে পোস্ট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন,‘‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব।’’ দিল্লিতে আপের কর্মকাণ্ড বিশ্লেষণ করে কেজরী আরও বলেন, ‘‘গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি জয়! উন্নয়ন ও সুশাসনের আশ্বাস দিল্লীবাসীকে নরেন্দ্র মোদির

বাংলার জনরব ডেস্ক : ২৭ বছর পর দিল্লিতে বিপুল জয় ক্ষমতায় এলো বিজেপি। গেরুয়া শিবিরের এই বিপুল আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে নরেন্দ্র মোদির। ভোটের ফলাফল স্পষ্ট হতেই দিল্লিবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।এই জয়কে তিনি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন। সমাজমাধ্যমে পোস্ট করে মোদী দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, ‘‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত।’’ তার পরই তিনি প্রতিশ্রুতি দেন, ‘‘দিল্লির উন্নয়নে আমরা কোনও রকম ফাঁক রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’ ‘বিকশিত ভারত’-এর গুরুত্বপূর্ণ অংশ…

আরও পড়ুন
দেশ 

বিরোধী অনৈক্যের জেরে, মিল্কীপুর বিধানসভার উপনির্বাচনে বিশাল জয় বিজেপির?

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিল্কিপুর বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয়ী হল গেরুয়া শিবির। সমাজবাদী পার্টির অজিতেশ প্রসাদকে প্রায় ৬০ হাজার ব্যবধানে হারাল বিজেপি। লোকসভা ভোটে অপ্রত্যাশিতভাবে বিজেপিকে হারতে হয়েছিল ফৈজাবাদে। ওই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে রামজন্মভূমি অযোধ্যা। ফৈজাবাদে বিজেপি প্রার্থী লাল্লু সিংকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন অবধেশ প্রসাদ। সাংসদ হওয়ার আগে ফৈজাবাদেরই অন্তর্গত মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন অবধেশ। খোদ রামজন্মভূমিতেই এই হার গোটা দেশে বিজেপির হিন্দুত্ববাদী ভাবমূর্তিকে ধাক্কা দেয়। সাংসদ হিসাবে শপথ গ্রহণ করার পর মিল্কিপুরের বিধায়ক পদ ছাড়তে হয় অবধেশকে। ওই কেন্দ্রে উপনির্বাচনের…

আরও পড়ুন
দেশ 

দিল্লি জুড়ে গেরুয়া ঝড়! বিজেপি ৪৮, আপ ২২, খাতা খুলতে পারল না কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : দিল্লি জুড়ে গেরুয়া ঝড়। আম আদমি পার্টির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে হেরে গেলেন,জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে হারতে হয়েছে মণীশ সিসোদিয়াকে। নয়া দিল্লি কেন্দ্রে ৩০০০ ভোটে হেরে গেছেন অরবিন্দ কেজরিওয়াল কোনক্রমে জিতেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। ৭০ আসনের দিল্লি বিধানসভা ৪৮ টি আসন পেয়েছে বিজেপি আর ২২ টি আসন পেয়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার পরাজয় পরাজয়ে কার্যত আপ দল দিশেহারা। অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ রাজনীতি এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। কংগ্রেসের এখান থেকে পাওয়ার কিছু ছিল…

আরও পড়ুন