প্রাণের টানে ফিরে এলেন প্রাক্তনরা! গঙ্গারামপুর প্রাণসাগর বেস আন নূর মডেল স্কুলে আড়ম্বরপূর্ণ পুনর্মিলনী উৎসব ২০২৫
বিশেষ প্রতিনিধি : ‘স্কুল শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের জীবনের প্রথম পরিবার’ এমনই আবেগে ভেসে গেল গোটা দিন। মহা আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান প্রাণসাগর বেস আন নূর মডেল স্কুলের পুনর্মিলন উৎসব ২০২৫। রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই স্মৃতিময় অনুষ্ঠান। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম, কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক নাঈমুল হক, শিক্ষক গৌরাঙ্গ সরখেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এরপর গাওয়া হয় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম…
আরও পড়ুন