সামাজিক মাধ্যমে ভিডিও রিলস তৈরি নামে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার দুই অভিযুক্ত
বাংলার জনরব ডেস্ক : সামাজিক মাধ্যমে ভিডিও ও রিলস তৈরি করার নাম করে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বসিরহাটে। জানা গেছে ছবি তোলার অজুহাতে নানা রকম গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ইউটিউবার ও তার নাবালক ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়। নির্যাতিতার বাবা কলকাতা পুলিশে কর্মরত। হাড়োয়া থানার মোহনপুর এলাকায় বাড়ি ইউটিউবার অরবিন্দ মণ্ডলের। ওই এলাকাতেই বাড়ি ওই পুলিশকর্মীর। অভিযোগ, ওই ইউটিউবার ও তাঁর নাবালক ছেলে ওই কিশোরীকে ভিডিও ও রিলস বানানোর নামে গত কয়েক মাস আগে ডেকেছিলেন।…
আরও পড়ুন