অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের এস আই আর সচেতন সভা সন্দেশখালি
জাকির হোসেন মোল্লা সরবেড়িয়া,; উত্তর ২৪ পরগনার বসিরহাট সাব ডিভিশনের সরবেড়িয়াতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ডাকে এক এস আই আর সচেতন সবার আয়োজন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বাকিবিল্লাহ সাহেব তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাজনীতির নামে সংখ্যালঘুদের বে নাগরিক করার যে পরিকল্পনা করছে তা আমরা কখনো সফল হতে দেব না আমরা চাই এসআইআর হোক কিন্তু সঠিকভাবে হোক এটি সম্প্রীতির ভারত এখানে হিন্দু মুসলিম খৃষ্টান জৈন শিখ
এসসি এসটি ওবিসি মাইনোরিটি সকলের ভারত সকলের সমান অধিকার গণতন্ত্র প্রক্রিয়ায় এস আই আর হোক যেন কোন বৈষম্য না হয়। তবে আমাদের সকলের সজাগ থাকতে হবে বিশেষ করে ইমামদের যাতে প্রকৃত ভারতীয় কেউ যাতে বাদ না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন গবাটি এ এইচ এম সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবং বি,এল,ও জাকির হোসেন সাহেব বলেন প্রত্যেকের সমস্ত ডকুমেন্ট একই নাম থাকে সেদিকে সজাগ থাকতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি ও রাজ্যের কোর কমিটির মেম্বার মাওলানা কালিমুল্লা তরফদার মাওলানা কাজী আবুহানিফা হাফেজ সাহাদাত মাওলানা মুসা কালিমুল্লাহ হাফেজ হান্নান মোল্লা মাওলানা মুসা মওলানা রফিকুল ইসলাম ডাক্তার সাইফুদ্দিন হাফেজ মাওলানা মোতালেব গাজী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন উপস্থিত ছিলেন

