জেলা 

আ.বা.মা.র এক বিশেষ সেমিনার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ৭ অক্টোবর মঙ্গলবার হুগলির হরিপালের গবাটিতে “বর্তমান পরিস্থিতিতে আমাদের করনীয় কি” বিষয়ে এক সেমিনার হয়ে গেল, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে। উপস্থিত হয়েছিলেন আলেম,উলামা, ইমাম সাহেব, সমাজকর্মি, শিক্ষাবিদ ইত্যাদি সকলে পরিস্থিতির উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন এই আলোচনা চক্রে।বর্তমান সময়ে দেশ জুড়ে হিংসার বাতাবরণ তৈরি করছে আর সাধারণ মানুষ বলি সর্বত্র, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমন ঘটনা ঘটছে।এস আই আর চালু হবে খুব তাড়াতাড়ী সব সম্প্রদায়ের মানুষ কে কাগজপত্র নাম ঠিকানা বানান সব আগে থেকে ঠিক করে রাখতে হবে তাহলে সমস্যা হবে না।

প্রত্যেক কে পাসপোর্ট তৈরি করে করে রাখা দরকার, কারন এটা একটা ডকুমেন্টস। হিন্দু সম্প্রদায়ের কিছু অংশ ভাবছে এস আই আর হলে তাদের খুব ভালো হবে এটা ভেবে থাকলে চরম ভুল হবে। রাজনৈতিক কারবাড়িরা রটাচ্ছে এস আই আর মাধ্যমে মুসলমানদের দেশ ছাড়া করবো,এ কথা টা পুরোপুরি মিথ্যা।সামনে ভোট আসছে, অহেতুক কোন ঝামেলাই জড়াবেন না,কারন মনে রাখবেন মরছে মুসলমান মারছে মুসলমান,এ মুসলমানের ছানার কবে বিবেক খুলবে। সুতরাং সামনের নির্বাচনে সকলে ঠান্ডা মাথায় কাজ করবেন। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। কেন্দ্রের সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে সে জন্য একটা সম্প্রদায় কে দাগিয়ে দিচ্ছে কোন কোন বিজেপির জনপ্রতিনিধি অথচ সরকার কোনো স্টেপ নেইনি।যদি ভাবেন চিরকাল আমরাই থাকবো তাহলে চরম ভুল করবেন ইতিহাস সাক্ষী আছে এরকম কতো রতি মহারতি অপদস্থ হয়ে গদি ছাড়তে হয়েছে।

Advertisement

সভার সভাপতিত্ব করেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না।সঞ্চালন করেন সহ সম্পাদক তালহা আব্বাসী। সাধারণ সম্পাদক আ.বা.মার নাজিবুল হক মল্লিক।ইউসা আব্বাসী,আব্বাসীয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ।কাজী গিয়াসুল ইসলাম,আরো অনেকে উপস্থিত হয়েছিলেন। জামায়াত ইসলামী হিন্দের হুগলি জেলার নাজিম সৈয়দ সাইফুল্লাহ সাহেব এস আই আর ,ও ওয়াকফ সম্পত্তির বিষয়ে খুব সুন্দর আলোকপাত করলেন। মসজিদ , মাদ্রাসা, কবরস্থ এর এক নং খতিয়ান করে দিয়ে জবরদখলের রাস্তা সুগম করছে।দেশবাসীর কল্যাণ কামনা করে সভা সমাপ্তি হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ