জেলা 

দুর্যোগ কবলিত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দুর্যোগ কবলিত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সোমবার সকালে জনতার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। এদিন বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দু’জনে। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয়। তাতেই মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। আপাতত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও এলাকায় জড়ো হয়ে রয়েছেন কয়েকশো মানুষ। পুলিশবাহিনীও এলাকায় পৌঁছেছে। তাতেও উত্তেজনা কমছে না বলে স্থানীয় সূত্রে খবর।

বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোমবার সকাল থেকেই মাঠে নেমে পড়েছিলেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা। সকালে শিলিগুড়ি পৌঁছোন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁকে অভ্যর্থনা জানাতে বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন প্রমুখ। ছিলেন খগেন, শঙ্করেরাও। এর পর সকাল থেকেই একে একে বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে বিজেপির প্রতিনিধি দল।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ