জেলা 

পান্ডুয়ায় এস.আই.আর.নিয়ে শিবির ইমামদের

বিশেষ প্রতিনিধি :  ১৯ অক্টোবর রবিবার হুগলির পান্ডুয়ার নাতেকা মসজিদ প্রাঙ্গণে অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হলো।এস. আই. আর. নিয়ে ইমামদের ভূমিকা বিষয়ে আলোচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিয় ইমামসাহেব গন উপস্থিত হয়েছিলেন। লোক সমাগম হয়েছে চোখে পড়ার মতো।ইমাম সংগঠনের উপদেষ্টা ও অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে এস আই আর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন – নির্বাচন কমিশন এস আই আর দোহাই দিয়ে একটা জাতিকে অস্থিরতার মধ্যে রাখতে চাইছে, তার জন্য আমাদের সকলের দায়িত্ব সমস্ত রকম…

আরও পড়ুন
জেলা 

বাংলাদেশের সাতক্ষীরার ভোটার! পশ্চিম বাংলারও ভোটার, তদন্তে পুলিশ

বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় গোটা পরিবারের নাম রয়েছে। আবার এ দেশেরও ভোটার তালিকায় তাঁদের নাম নথিভুক্ত রয়েছে। আছে ভোটার এবং আধার কার্ড-ও। এ নিয়ে শনিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার পায়রাগাছি এলাকায় শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, অবৈধ ভাবে এ দেশে রয়েছেন পেশায় চিকিৎসক গৌতম ঢালী ও তাঁর পরিবার। খবর নিতে ওই বাড়িতে যায় পুলিশ। গোবরডাঙার থানার বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথের ভোটার তারকনাথ ঢালী। খোঁজখবর করে দেখা যায়, ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকাতেও তাঁর এবং তাঁর পরিবারের নাম রয়েছে। সাতক্ষীরার ভোটার কী ভাবে গোবরডাঙার ভোটার হলেন,…

আরও পড়ুন
জেলা 

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে মধ্যস্থতা নিয়োগের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই পাহাড়ে স্থায়ী সমাধানের উদ্দেশে কেন্দ্রীয় প্রতিনিধি তথা মধ্যস্থতাকারী নিয়োগ ঘিরে বিতর্ক। এনিয়ে আপত্তি তুলে এবং প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের এই পদক্ষেপের কথা জানতে পেরে তিনি বিস্মিত এবং ব্যথিত। জিটিএ-র আওতায় থাকা দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার আইনশৃঙ্খলা, শান্তি বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। সেখানকার স্থায়ী সমাধানও ত্রিপাক্ষিক বিষয়। তাই রাজ্য প্রশাসনকে না জানিয়ে সেখানে কেন একজন মধ্যস্থতাকারী বা ইন্টারলোকুটার নিয়োগ করা হল? সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যই দেশের…

আরও পড়ুন
জেলা 

উইম-এর মাদক ও নেশা বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হল ইসলামপুরে 

১৫ অক্টোবর ২০২৫, মুর্শিদাবাদ : আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর রাণীনগর বিধানসভা কমিটির উদ্যোগে মাদক ও নেশা বিরোধী এক বৃহৎ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু হয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়, যেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শবনম মুস্তারি বলেন, “নেশা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ, একটি প্রজন্মের ভবিষ্যৎ। নেশার কারণে যেমন ধর্ষণের ঘটনা বেড়েছে, তেমনই রোড এক্সিডেন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।” তিনি দাবি করেন, “বিহার রাজ্যের মতো পশ্চিমবঙ্গকেও মাদকমুক্ত করতে…

আরও পড়ুন
জেলা 

শিশু মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এগরায়, আক্রান্ত পুলিশকর্মী

বাংলার জনরব ডেস্ক : শিশুমৃত্যুতে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের এগরায় (Child Death Protest)। এরপর ঘটনার স্থলে পুলিশ পৌঁছালে এবং অশান্ত জনতাকে শান্ত করার চেষ্টা করলে পুলিশকেই মারধর করা হয় বলে অভিযোগ। একজন পুলিশকর্মীকে ঘিরে ধরে চড়-থাপ্পড় মারা হয়, এমনকি ছিঁড়ে দেওয়া হয় উর্দি। জানা গেছে, সাত দিন আগে জ্বরে আক্রান্ত শিশুকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এদিন ভোরে তার মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসকেরা গুরুত্ব দেয়নি। বিনা চিকিৎসায় কোলের শিশুটির মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের ওপর চড়াও…

আরও পড়ুন
জেলা 

ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদের সাগরদিঘী এস এন হাইস্কুল ময়দানে সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের উদ্যোগে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল। সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন রাজনীতির ব্যক্তিদের কাছ থেকে আমরা হিন্দু, মুসলিম আর মন্দির, মসজিদের বক্তব্য শুনতে চাই না। আমরা চাই রাজনৈতিক নেতারা মানুষের উন্নয়ন, ইনসাফ ও সুবিচার নিয়ে কথা বলুন। ছাত্রদের উচ্চমানের শিক্ষা ও বেকারদের হাতে কাজের সুযোগ তুলে দিন। তিনি আরো বলেন মুসলমানরা যে ভাত রুটি খান, সেই একই ভাত রুটি হিন্দু ভাইরাও খান। কিন্তু এই নিয়ে সংকীর্ণ রাজনীতি দেশকে পিছনের দিকে নিয়ে…

আরও পড়ুন
জেলা 

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত পরিবারদের হোম গার্ডের চাকরি দিলেন মমতা, নষ্ট হয়ে যাওয়া নথি তৈরি করে দেবে সরকার জানালেন মুখ্যমন্ত্রী

কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে, তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য। বিপর্যয়ের পরদিনই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গ যান তিনি। ওইদিনই হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি।…

আরও পড়ুন
জেলা 

দুর্গাপুর কাণ্ডে সব অভিযুক্তকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করল পুলিশ

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ‘গণধর্ষণ’ কাণ্ডে কিনারা করতে পুলিশি সক্রিয়তা আরও বেড়েছে। একদিন পরপর দুই অভিযুক্তকে জালে আনল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে সোমবার শেষ অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার নাম সফিকুল শেখ। এই ঘটনায় তাকেই মূল অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। আজ দুই ধৃতকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সব অভিযুক্ত গ্রেফতার হওয়ায় দ্রুত কিনারার আশা দেখা দিল। রবিবার রাত থেকে সোমবার সকাল। মাত্র কয়েকঘণ্টার মধ্যে পরপর পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুর কাণ্ডে শেষ দুই অভিযুক্ত। জানা গিয়েছে, রবিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা…

আরও পড়ুন
জেলা 

মেরিটকেয়ার মিশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির 

বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বারাগোহাল গ্রামে মেরিটকেয়ার মিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ১২ অক্টোবর, রবিবার আয়োজিত এই শিবিরটি ছিল মিশনের দশম বর্ষের জনসেবামূলক উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আয়োজিত এই শিবিরে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে তাঁদের চক্ষু পরীক্ষার সুযোগ পেলেন। গ্রামীণ এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়াই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে, শিবিরে অংশগ্রহণকারী সকল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং স্বল্প মূল্যে চশমা প্রদান করা হয়। এই সেবামূলক শিবিরে রোগীদের চিকিৎসা প্রদান…

আরও পড়ুন
জেলা 

বঙ্গ বিজেপিতে বড় অসন্তোষ! গোষ্ঠী কোন্দলে গনইস্তফা মন্ডল সভাপতিসহ একাধিক নেতার!

বাংলার জনরব ডেস্ক : উওর মালদহ জেলার সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন একাধিক নেতা। এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মন্ডল সভাপতিসহ একাধিক পদাধিকারী মালদহের রতুয়া এলাকায় এই ঘটনায় চরম অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। জানা গেছে,নব নিযুক্ত মণ্ডল কমিটি নিয়ে চরম অসন্তোষ। দলের উত্তর মালদহ সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মণ্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদহের রতুয়া বিধানসভার ৪নং মণ্ডল কমিটি…

আরও পড়ুন