জেলা 

পান্ডুয়ায় এস.আই.আর.নিয়ে শিবির ইমামদের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  ১৯ অক্টোবর রবিবার হুগলির পান্ডুয়ার নাতেকা মসজিদ প্রাঙ্গণে অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হলো।এস. আই. আর. নিয়ে ইমামদের ভূমিকা বিষয়ে আলোচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিয় ইমামসাহেব গন উপস্থিত হয়েছিলেন। লোক সমাগম হয়েছে চোখে পড়ার মতো।ইমাম সংগঠনের উপদেষ্টা ও অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে এস আই আর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন – নির্বাচন কমিশন এস আই আর দোহাই দিয়ে একটা জাতিকে অস্থিরতার মধ্যে রাখতে চাইছে, তার জন্য আমাদের সকলের দায়িত্ব সমস্ত রকম কাগজপত্র নাম ঠিকানা বানান সঠিক করে রাখতে হবে।

পাশাপাশি সকলের জন্য পাসপোর্ট তৈরি করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি রাখুন,কারন ওটা একটা বড় ডকুমেন্ট।বি জে পি নেতা অর্জুন সিং একটা ধর্মের উপর আঘাত হানছে। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে,তা না হলে এর খেসারত তাকে একদিন দিতে হবে।জাতী ছেড়ে কথা বলবে না।ইমাম রা জুম্মার বক্তব্যে অবশ্যই চলমান পরিস্থিতিগুলো তুলে ধরবেন, সচেতন করবেন।সভাপতিত্ব করেন মৌলানা আবু বকর সাহেব।জেলার যুগ্ম সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম বলেন -এস আই আর হোক সরলিকরনের মধ্য দিয়ে হোক।কারন নাম বানান ভুল তার জন্য অফিসারদের ও কিছু ভুল আছে তো।রাজ্য সরকার মুখে বলছে এস আই আর হতে দেবনা সদিচ্ছা থাকলে কেরলের মতো বিধানসভায় পাশ করাক।

পান্ডুয়া ব্লক ইমাম নেতা জয়নাল আবেদীন, মৌলানা নজরুল ইসলাম কাসেমী, হাফেজ মোবারক সাহেব, আরো অনেকে উপস্থিত ছিলেন। দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ