জেলা 

বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু, জখম ৩০

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভয়াবহ বাস দুর্ঘটনা বীরভূমের বোলপুরে। উৎসবের আমেজ যখন সমগ্র বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে ঠিক সপ্তমীর সকালে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল বোলপুর। একটি টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে গেল আর এর ফলে জখম হয়েছে কমপক্ষে ৩০ জন এদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটজনক। একজন শিশু ঘটনাস্থলেই মারা গেছে। এদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সপ্তমীর সকালে নানুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল বাসটি। বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে দুর্ঘটনা। আচমকা একটি টোটো চলে আসে দ্রুতগতিতে থাকা বাসটির সামনে। টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। স্থানীয় ও পুলিশের তৎপরতায় বাসের ভিতর থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসা চলছে। ১২ জনের পরিস্থিতি অত্যন্ত জটিল। সকলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এছাড়াও টোটোর উৎপাত লেগেই রয়েছে। সেই কারণেই এই পথ দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ