জেলা 

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মোদি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রবল বৃষ্টির কারণে দার্জিলিঙে ধসের সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিধসের কারণে সমতল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাহাড় বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। উত্তরবঙ্গের এই বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করেছেন তিনি। দার্জিলিংয়ে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন মোদি। যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। জানিয়েছেন, দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র সর্বদা নজর রাখছে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাড়াতাড়ি তার মোকাবিলা হোক, প্রার্থনা মোদির।

আসলে উত্তরবঙ্গে টানা বৃষ্টির পাশাপাশি ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জলও পাহাড়কে ভাসিয়েছে। জলদাপাড়ার সিসামারা জঙ্গল ও শালকুমার হাট এলাকায় ঢুকে পড়েছে নদীর জল। রিসর্ট এবং হোম স্টে-গুলিত আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। দার্জিলিংয়ের একাধিক পাহাড়ি রাস্তায় ধস, সেতু ভেঙে পড়ে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। সবমিলিয়ে পুজোর ঠিক পরপরই প্রকৃতির রোষে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ