কলকাতা 

উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বিপর্যস্ত দেখা দিয়েছে। একাধিক জায়গায় ধসের কারণে দার্জিলিঙে আটকে পড়েছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জরুরী ভিত্তিতে আগামীকাল সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সঙ্গে যাবেন মুখ্য সচিব। কেন এমন হলো শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্র সরকার যথাযথভাবে জাতীয় সড়কগুলির মেরামত না করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রাকৃতিক দুর্যোগের শিকার উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

তৃণমূলের দাবি উত্তরবঙ্গের এই বিপর্যয়ের পেছনে কেন্দ্রের গাফিলতি রয়েছে। কারণ, রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। রবিবার দুর্যোগ পরিস্থিতি দেখে তিনি প্রশ্ন তুললেন, ”ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকলে কেন ইন্দো-ভুটান রিভার কমিশন কেন থাকবে না? এটা তো প্রয়োজনীয়।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, রায়ডাক, সংকোশের মতো নদীর জল বেড়েছে ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে। তাতেই বানভাসি অবস্থা উত্তরবঙ্গের অধিকাংশ এলাকার।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ