বীরভূমের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির দেহ উদ্ধার! বিক্ষোভ শুরু শান্তিনিকেতনে
বাংলার জনরব ডেস্ক : বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটিকুড়ি গ্রামে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি মদন লোহারের রহস্যমৃত্যুকে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন। রবিবার সকালে ধলটিকুড়ি এলাকার একটি মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তবে স্থানীয়দের বিক্ষোভে রবিবার দুপুর পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি তারা। রবিবার সকালে স্থানীয়েরা দেখেন, ধলটিকুড়ির একটি মাঠে পড়ে রয়েছে মদনের দেহ। তাঁর কান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। যদিও শরীরের অন্য অংশে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই বলে দাবি স্থানীয়দের। পরিবার ও এলাকার মানুষের অভিযোগ,…
আরও পড়ুন