দিনহাটা সংহতি ময়দানে নীতিশ কুমারের হিজাব টানার ঘটনায় তীব্র প্রতিবাদ
দিনহাটা প্রতিনিধি : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এক মুসলিম আয়ুষ ডাক্তার নুসরত পরভীনের নেকাব (হিজাব) জোর করে টেনে খোলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনাকে মুসলিমবিদ্বেষ ও নারীর ধর্মীয় অধিকারের উপর আঘাত হিসেবে দেখে দিনহাটার মুসলিম কমিউনিটি আজ বিকেল ৩:৩০ মিনিটে সংহতি ময়দানে নীরব অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করে। ইউথ লিডিং ইন্সপিরেশানের হাসান আরশ (লিমন) বলেন, এটি উগ্র হিন্দুত্ববাদীদের পরিকল্পিত মুসলিমবিদ্বেষের অংশ। হিজাব মুসলিম নারীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই ঘটনা শুধু একজন নারীর নয়, সমগ্র কমিউনিটির সম্ভ্রমের উপর আঘাত। রাজ্যেও মুসলিম নারীদের হিজাব নিয়ে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। তিনি…
আরও পড়ুন