এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হত : মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR in Bengal) হতে দেবেন না বলে শুরুতে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও শেষমেশ শুরু হয়েছে। গোটা প্রক্রিয়ার প্রথম ধাপও শেষের পথে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা জানালেন, এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। বিজেপির এমনই পরিকল্পনা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ‘চালাকি’ তিনি ধরেও ফেলেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বহরমপুরে মমতার সভা ছিল। সেখানে এসআইআর রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর নিয়ে ভয় পাবেন না। শুধু নিজেদের নথিগুলো জমা দিন। যদি এসআইআর না করতে…
আরও পড়ুন