জেলা 

বিশিষ্ট শিক্ষাব্রতী ছাত্রদরদী শিক্ষক শ্যামল কিশোর ভট্টাচার্য প্রয়াত

শেয়ার করুন

নায়ীমুল হক: দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত হাই স্কুলের একদা কৃতী ছাত্র, একাধারে শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কিশোর ভট্টাচার্য প্রয়াত হলেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রাজপুর বাঁশতলার নিজ বাসভবনে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬, দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি, মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী সহ দুই সুযোগ্যা কন্যা। সুবিখ্যাত পরিবারে তাঁর জন্ম, তাঁর পিতা সুধাংশু ভূষণ ভট্টাচার্য ছিলেন রাজপুর সোনারপুর এলাকার প্রথম এম বি বি এস চিকিৎসক ও একজন স্বনামধন্য সমাজকর্মী।

তাঁর দুই কৃতী সন্তান ইন্দুভূষণ ভট্টাচার্য এবং শ্যামল কিশোর ভট্টাচার্য দুজনেই শিক্ষকতার পেশায় আসেন, পরে অবশ্য ইন্দুভূষণ ভট্টাচার্য রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান হন। শিক্ষকতা ও সামাজিক কর্মকান্ডে সমগ্র এলাকায় পরিচিত ছিলেন শ্যামল বাবু। দেশ-বিদেশে তাঁর বহু ছাত্র-ছাত্রী আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত। তাঁর মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে দিক-বিদিক। অনেকেই স্কুলে সমবেত হন। হরিনাভি স্কুলে আজ তাঁর স্মৃতিতে শোক-প্রস্তাব আনা হয় এবং ছাত্র-ছাত্রীসহ সকলে দু মিনিটের নীরবতা পালিত হয়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ