৩১ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা
বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকার এর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় চলছে দ ২৪ পরগনা জেলা বইমেলা ফলতা ব্লকের বাসুদেবপুর উদয় সংঘ ফুটবল ময়দানে।
এই উপলক্ষ্যে ১০ ই ডিসেম্বর ২০২৫ মানবাধিকার দিবসে বইমেলা প্রাঙ্গনে একটি সেমিনার আয়োজনের দায়িত্বে ছিলেন বইমেলা কমিটির সচিব সেখ মহাম্মদ সহিদুল্লা। এই সেমিনার এ বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন কোঅর্ডিনেটর বংশী বদন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের ইউনিসেফ ও সমগ্র শিক্ষা মিশনের প্রাক্তন আধিকারিক মেচ বাহার সেখ ও বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, প্রধান শিক্ষক জহর লাল নাইয়া।

সেমিনার এর বিষয় রাখা হয়েছিলো *সমাজ হোক সুন্দর ও মাদকমুক্ত পরিবেশ হোক সুস্থ ও বিকশিত!*পুরো অনুষ্ঠান পরিচালনায় সচিব, দ ২৪ পরগনা জেলা বইমেলা কমিটির পক্ষে গ্রন্থগারিক মধুসূদন চৌধুরী ও গ্রন্থগরিক রাম রতন ভট্টাচার্য।
দ ২৪ পরগনা র এই বই মেলায় দেজ, পত্রভারতী, পাণ্ডুলিপি, প্রত্যয়, সঞ্চয়ন, দীপ প্রকাশন, সেন ব্রাদার্স, অন্নপূর্ণা, ভবিষৎ, পারুল সহ ৬৫ টি প্রতিষ্ঠিত প্রকাশক বিপণী সাজিয়ে পাঠক পাঠিকাদের দৃস্টি আকর্ষণ করে নজির সৃস্টি করেছেন।
প্রতিদিন মেলা মঞ্চে কবি, সাহিত্যক, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠানে উপস্থিতি এলাকার জনগণকে বই মুখী করেছে। বই মেলায় ছাত্র ছাত্রীদের উপস্থিতিও সবার মন জয় করেছে।

