জেলা 

দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাটে অনুষ্ঠিত হল এসডিপিআই-এর রক্তদান শিবির ও সপ্তম বৈষম্যবিরোধী সমাবেশ

১৮ জানুয়ারি ২০২৬, ঢোলাহাট: রাষ্ট্রব্যবস্থার মধ্যে ক্রমে বৃহত্তর আকার ধারণ করা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করে একটি সুন্দর রাজ্য ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বৈষম্যবিরোধী সমাবেশ করে চলেছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। সেই ধারাবাহিকতায় আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট বিধানসভা এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হল দলের সপ্তম বৈষম্যবিরোধী সমাবেশ ও এক মহতী রক্তদান শিবির। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এসডিপিআই দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি সাহাজাদা মোল্লা। এদিন মোট ১৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা কমিটির পক্ষ থেকে…

আরও পড়ুন
জেলা 

সিঙ্গুরে এলেন মন জয় করতে পারলেন না, মোদিজীর সভার পর দক্ষিণবঙ্গ মমতার দখলেই থেকে গেল!

সেখ ইবাদুল ইসলাম : প্রধানমন্ত্রী এলেন বক্তব্য রাখলেন বড় বড় কথা বললেন বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার কথা বললেন কিন্তু যেটা বললেন না সেটা মানুষ চেয়েছিলেন। মানুষ কি চেয়েছিল? মানুষ চেয়েছিল এই রাজ্যের সাধারণ মানুষের রুটি-রুজির সন্ধান দেবেন দেশের প্রধানমন্ত্রী তা তিনি দিতে পারেননি। মালদহের সভাতে জনসমাগম খুব ভালো হয়েছিল সেটা নিয়ে কোন সন্দেহ নেই সীমান্তবর্তী এলাকা সেখানে তিনি অনুপ্রবেশের ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। কিন্তু হুগলিতে তো অনুপ্রবেশ  ইস্যু কাজ করবে না। হুগলি জেলা সমৃদ্ধশালি জেলা তাও আবার সিঙ্গুরের মতো জায়গা যেখানে তারা শিল্প করতে এসে ফিরে গিয়েছে…

আরও পড়ুন
জেলা 

কালনাগিনী নদীর তীরে ঐতিহাসিক গঙ্গা আরতি, ভক্তি ও সংস্কৃতির মিলনমেলা ঢোলাহাটে

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার অন্তর্গত বাঁশতলা নদী ঘাটে কালনাগিনী নদিবক্ষে গঙ্গা আরতি উপলক্ষে অনুষ্ঠিত হল শ্রীশ্রী প্রণব সংস্কৃতি মেলা ও গঙ্গা আরতি। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে নদীতীর জুড়ে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। পতিত পাবনী কালনাগিনী নদীকে কেন্দ্র করে আয়োজিত এই গঙ্গা আরতি হরিদ্বার, বেনারস ও সরযূ নদীতীরের ঐতিহ্যবাহী গঙ্গা আরতির আদলে অনুষ্ঠিত হওয়ায় বিশেষ তাৎপর্য বহন করে। এই গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন বেনারস, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও ওঙ্কার মঠের বিশিষ্ট পুরোহিতগণ। মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও সমবেত প্রার্থনায় নদীতীর ভরে ওঠে ভক্তির আবেশে।…

আরও পড়ুন
জেলা 

বেলমুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ‘পুনর্মিলন উৎসব’

শেখ সিরাজ :-১৮ই জানুয়ারি রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলমুড়ি কমিউনিটি হলে ধনিয়াখালীর বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউটশনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ডাক্তার স্বপন কুমার গোস্বামী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপেন মাইতি, এক কড়ি ঘোষ, শিক্ষিকা মঞ্জু ঘোষ। সীতারাম সিংহ রায়, সমীর দত্ত ও মানিক চট্টোপাধ্যায় এর প্রয়াণে অনুষ্ঠানের শুরুতে শোক জ্ঞাপন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৈশাখী বসুরায়। এছাড়া সংগীত পরিবেশন করেন সৃজনী বসু রায় , লিপিকা চৌবে প্রমুখ। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের পুনর্মিলন উৎসব কমিটির সম্পাদক…

আরও পড়ুন
জেলা 

এস আই আর মানি না স্লোগান তুলে বাদুড়িয়ায় বিক্ষোভ,পথ অবরোধ

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর বিরুদ্ধে এবার বিক্ষোভ আছড়ে পড়ল উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়। জানা গেছে বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ৬৯ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ৯০০। এর মধ্যে ৪৭৫ জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। রবিবার সকাল থেকে এস আই আর মানেনা স্লোগান নিয়ে এলাকার মানুষ রাস্তায় নেমে পড়ে। তাদের অভিযোগ এস আই আর এর নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তারা জানিয়েছে, তথ্য ঠিক দেওয়া হয়েছে, গণনাপত্র ঠিক ভাবে পূরণ করেছেন। তার পরেও নানা কারণ দর্শিয়ে শুনানিতে ডাকা হচ্ছে। ৯০০ ভোটারের মধ্যে…

আরও পড়ুন
জেলা 

নিহত আলাউদ্দিনের বাড়িতে গেলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান

তৃণমূল-‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রবিবার সকালেই মুর্শিদাবাদের নিহত শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সঙ্গে গেলেন স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান শেখ। শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন দু’জনেই। ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। দফায় দফায় ভাঙচুর, রেল ও সড়কপথ অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। রবিবাসরীয় সকালে পরিস্থিতি কিছুটা থিতিয়ে আসতেই নিহত শ্রমিকের সুজাপুরের বাড়িতে পৌঁছোন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার। এলাকায় পা দিতেই স্থানীয়দের নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। গত…

আরও পড়ুন
জেলা 

মায়াপুরের শ্রীনাথপুরে শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরের উদ্বোধন, চারদিনের ধর্মীয় উৎসবে ভক্তদের ঢল

বিশেষ প্রতিনিধি : নদীয়া জেলার মায়াপুরের শ্রীনাথপুরে গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবনির্মিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরের উদ্বোধন হল মকর সংক্রান্তির পুণ্যলগ্নে। শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের নির্দেশনায় এই উপলক্ষে চারদিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তি ও উৎসবের আবহে মন্দির চত্বর পরিণত হয় এক মহামিলনক্ষেত্রে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ‘গৌর’ এবং তাঁর অন্তরঙ্গ সখা ও প্রধান পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুকে ‘নিতাই’ নামে অভিহিত করা হয়। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মায়াপুরের সন্নিকটে এই গৌর-নিতাই মন্দির প্রতিষ্ঠা গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভক্তরা। উদ্বোধনী অনুষ্ঠানে আশপাশের এলাকা ছাড়াও…

আরও পড়ুন
জেলা 

ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার পর বেলডাঙ্গার অশান্তির মূলচক্রী হিসাবে মিম নেতাকে গ্রেফতার করল পুলিশ

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে অশান্তি সংঘটিত হয়েছিল সেই অশান্তির মূলচক্রী হিসাবে গ্রেফতার হয়েছেন মিম নেতা। তাঁকে বেলডাঙায় হওয়া অশান্তির মূলচক্রী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। আসাদুদ্দিন ওয়াইসির রাজনৈতিক দল মিম পশ্চিমবাংলায় সেই অর্থে শক্তিশালী কোন সংগঠন নেই। সেই সংগঠনের বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের সভাপতি মতিউর রহমানকে বেলডাঙায় অশান্তির জন্য চিহ্নিত করেছে পুলিশ। শনিবার রাতেই স্থানীয় বডুয়া মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর ও উসকানি দেওয়ার অভিযোগে মিম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙা।…

আরও পড়ুন
জেলা 

এবার এসআইআরের নোটিশ পীরজাদা তহ্বা সিদ্দিকীকে! কি বললেন তিনি?

বাংলার জনরব ডেস্ক : এবার ফুরফুরা শরীফের পীরজাদা তহ্বা সিদ্দিকীকেকে এসআইআরের নোটিশ ধরালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওই নোটিস তিনি হাতে পেয়েছেন। এমনই জানিয়েছেন ত্বহা সিদ্দিকি। তহ্বা সিদ্দিকি বলেন, “বৃহস্পতিবার এসআইআর শুনানির নোটিস আমাকে দিয়েছে। শুনেছি আমার আব্বার নামেও নাকি নোটিস আসবে! যদিও তিনি মারা গিয়েছেন।” ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকিকে শুনানিতে ডাকার কথা জানাজানি হতেই শুরু হয়েছে চর্চা। কমিশনের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিচ্ছেন স্থানীয়দের একাংশ। মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এসআইআর ইস্যু নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন পীরজাদা। কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষদের হেনস্তা করছেন,…

আরও পড়ুন
জেলা 

ফের অশান্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বেলডাঙা!

বাংলার জনরব ডেস্ক : ফের অশান্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বেলডাঙা। বিহারে জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে শনিবার বেলডাঙার বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। শনিবার সকালে বিক্ষোভকারীরা বেলডাঙা স্টেশন লাগোয়া রেলগেটেও ভাঙচুর চালান। ভেঙে ফেলা হয় স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল। এর ফলে শনিবারও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিলিন্দ কে দেউস্কর জানিয়েছেন, বেলডাঙার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত বাহিনী (আরপিএফ, আরপিএসএফ) পাঠাচ্ছেন তাঁরা। নতুন করে উত্তেজনার খবর পেয়ে বেলডাঙায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক…

আরও পড়ুন