জেলা 

বেনাগরিক করার চক্রান্তের বিরুদ্ধে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চলবে: হাকিকুল ইসলাম 

১৪ জানুয়ারি ২০২৬, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত জঙ্গিপুর পি ডব্লিউ ডি ময়দানে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-এর পঞ্চম বৈষম্যবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হল। ওবিসি অধিকার, ওয়াকফ আইন, এসআইআর সহ সমাজে চলমান নানা বৈষম্যের প্রতিবাদে ইসলামপুর থেকে একটি মিছিল বের হয়ে সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে এসডিপিআই কখনও আপোষ করবে না। তাঁর কথায়, “শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বেনাগরিক করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি তীব্র…

আরও পড়ুন
জেলা 

বিএলও পদ থেকে গণইস্তফা ! প্রবল চাপে কমিশন

প্রতিমুহূর্তে নির্বাচন কমিশন নির্দেশিকার বদল ঘটাচ্ছে এর ফলে তিতিবিরক্ত হয়ে কয়েক শো বি এল ও পদত্যাগ করেছেন জানা গেছে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কায়। এমনকী সন্তান ৪ জন থাকলেও ৬ জন দেখিয়ে শুনানিতে ডাক দেওয়া হচ্ছে! এই অভিযোগ তুলে বিএলও পদ থেকে গণইস্তফা দিলেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কর্মরত প্রায় দু’শোর বিএলও। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের কাজ করতে না চেয়ে গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি। তাই সমস্ত বিএলওকেই তাঁদের নির্দিষ্ট কাজ করতে হবে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই একাধিক অভিযোগ উঠছে। প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অনেক বিএলও ক্ষোভ…

আরও পড়ুন
জেলা 

শিক্ষার মেরুদণ্ড ভেঙে মুর্শিদাবাদকে লেবারের রাজধানীতে পরিণত করা হয়েছে : হাকিকুল ইসলাম

১৩ জানুয়ারি ২০২৬, মুর্শিদাবাদ : আজ মুর্শিদাবাদ জেলার লালবাগ বিধানসভার গোলাপবাগ ময়দানে অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী সমাবেশ। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সমাবেশ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদে পরিণত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন SDPI-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম, জাতীয় সম্পাদিকা রুনা লাইলা, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মন্ডল, জেলা সাধারণ সম্পাদক আসিব সেখ, সম্পাদক আলী আকবর সিদ্দিকী, মুর্শিদাবাদ বিধানসভার সভাপতি মোঃ মালেক সেখ সহ একাধিক নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন— মুর্শিদাবাদের…

আরও পড়ুন
জেলা 

বারাসাতে নতুন ফার্টিলিটি ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গে উপস্থিতি আরও বিস্তৃত করল ইন্দিরা আইভিএফ

বিশেষ প্রতিনিধি:  ইন্দিরা আইভিএফ হসপিটাল লিমিটেড বারাসাতে তাদের নতুন ফার্টিলিটি ক্লিনিকের উদ্বোধনের ঘোষণা করেছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হলো এবং উত্তর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হলো। ২য় তলা, পি. এম. টাওয়ার, যশোর রোড, পি সি চন্দ্র জুয়েলার্সের বিপরীতে, ডাকবাংলো মোড়, বারাসাত, উত্তর ২৪ পরগনা—এই ঠিকানায় অবস্থিত কেন্দ্রটি ইন্দিরা আইভিএফ-এর মানসম্মত ক্লিনিক্যাল প্রোটোকল ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সহায়তায় বন্ধ্যাত্ব ও আইভিএফ সংক্রান্ত বিস্তৃত পরিষেবা প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুনীল মুখার্জি, চেয়ারম্যান, বারাসাত পৌরসভা এবং শ্রী অভিজিৎ নাগ…

আরও পড়ুন
জেলা 

গাড়িতে ৪ হাজার ফর্ম ৭! বাঁকুড়ায় আটক ২ বিজেপি নেতা, প্রমাণ দিয়ে মমতা বললেন, ‘নাম বাদের ষড়যন্ত্র’

বিশেষ প্রতিনিধি : এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি! দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৪ হাজার এসআইআরের ফর্ম ৭। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। নবান্ন থেকে সেই ফর্মের ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী ফের দাবি করলেন নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। জানা গিয়েছে, মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার সিনেমা মোড়ে একটি গাড়ি দেখে সন্দেহ হয় স্থানীয় তৃণমূল নেতাদের। গাড়িটিকে ধাওয়া করে দাঁড় করাতেই চক্ষুচড়কগাছ। উদ্ধার হয় প্রায় ৪ হাজার ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার আবেদনপত্র)।…

আরও পড়ুন
জেলা 

জাতীয় যুব দিবস উপলক্ষে বেঙ্গল মডেলে ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রভাত ফেরি স্বামীজীর ছোটো বেলা নিয়ে আলোচনা ও বি এম সি আই -এর শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সামীজীর ছোটবেলা ও শিশু শিক্ষা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নওজান ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল চন্দ্রানী গাঙ্গুলী ও সহ শিক্ষিকা মোনালিসা পারভীন, প্যারাডাইস চাইল্ড স্কুলের কর্নধার মোঃ ইব্রাহিম মোল্লা, রাজারহাট ব্রতচারী এসোশিয়েশনর মাষ্টার অফ ট্রেনার আলমজী স্যার, বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের সম্পাদক শেখ আহাসান আলি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে চতুর্থ শ্রেণির ছাত্র সাকিল…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের নেতা-মন্ত্রীরা অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতেই রাজনীতিতে এসেছে : হাসিবুল ইসলাম

১২ জানুয়ারি ২০২৬, সামসেরগঞ্জ : সংবিধান রক্ষা, মৌলিক ও সাংবিধানিক অধিকার, ওবিসি অধিকার এবং ওয়াকফ সম্পত্তি সুরক্ষার দাবিতে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে ‘বৈষম্য বিরোধী সমাবেশ’ আয়োজন করছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। ইতিপূর্বে মালদা জেলার বৈষ্ণবনগর এবং মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী, ডোমকলের পর আজ সামসেরগঞ্জ বিধানসভার কাকুরিয়া ফুটবল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম তীব্র ভাষায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও স্থানীয় তৃণমূল বিধায়কদের কটাক্ষ করেন। তিনি বলেন— তৃণমূলের নেতা-মন্ত্রীরা জনগণের সেবা করার জন্য নয়, নিজেদের অবৈধ ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখার উদ্দেশ্যেই…

আরও পড়ুন
জেলা 

আল আমীন শামসুন একাডেমির শিক্ষক প্রশিক্ষণ শিবির 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শ্রেণিকক্ষে কেবল পাঠদানই নয়, বরং শিশুদের মনস্তত্ত্ব বুঝে তাদের আগামীর উপযোগী করে গড়ে তোলাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ১০ জানুয়ারি শনিবার সাঁতরাগাছি আল-আমীন শামসুন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক উচ্চপর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ শিবির। বিশিষ্ট শিক্ষাবিদ সরিফুল হোসেন সরদারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এদিনের শিবিরের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রাক্তন পরামর্শদাতা ও প্রখ্যাত শিক্ষা উপদেষ্টা মেচবাহার সেখ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।” আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার…

আরও পড়ুন
জেলা 

লজিক্যাল ডিসক্রিপান্সির নামে প্রান্তিক শ্রেণীর নাম বাদ দেওয়ার চক্রান্ত মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না বলে পদত্যাগ করলেন AERO

বাংলার জনরব ডেস্ক : ভয়াবহ সমস্যা পদত্যাগ করতে চাইলেন AERO বা অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার। ইতিমধ্যে তিনি তার পদত্যাগ পত্র কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, লজিক্যাল ডিসক্রিপান্সি অর্থহীন এবং দেশের একটা বড় অংশ, প্রান্তিক শ্রেণির মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। দেশের মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে বেইমানি করতে পারবেন না তিনি। তাই এসআইআরের কাজ থেকে অব্যাহতি চেয়ে বাগনান বিধানসভা কেন্দ্রের এইআরও মৌসম সরকার পদত্যাগপত্র পাঠালেন সংশ্লিষ্ট ইআরও অচিন্ত্যকুমার মণ্ডলকে। গত ৮ জানুয়ারি, বুধবার তিনি এই চিঠি দিয়েছেন। এই ব্যাপারে ইআরও অচিন্ত্যকুমার মণ্ডল চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন এবং তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বই মেলা উৎসবে কবিতা ও প্রাণী দিবস পালন

বিশেষ প্রতিনিধি : হুগলি জেলা ধনিয়াখালি ব্লক মূলত তাঁত শিল্পের জন্য সারা ভারত বর্ষ জুড়ে পরিচিত। তবে সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও এই ব্লক পিছিয়ে নেই। বছরের দু তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির দু তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত ধনিয়াখালি বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ধনিয়াখালি ব্লক যাত্রার লোক সংস্কৃতি ও বই মেলা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে এক নয়া সংস্কৃতি মঞ্চ গড়ে উঠেছে। দুসরা জানুয়ারি থেকেই এখানে প্রতিদিন নানা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন দিনে বিভিন্ন রকম ভাবে অতিথিদের বরণ করা হচ্ছে এবং কবি সাহিত্যিক সাংবাদিকদের সংবর্ধিত করা হচ্ছে।…

আরও পড়ুন