জেলা 

`ধনিয়াখালীর ঘনরাজপুরে ‘বসন্ত উৎসব`

শেখ সিরাজ — ৪ ঠা মার্চ ধনিয়াখালীর ঘনরাজপুরে শিক্ষক নব প্রসাদ ঘোষের আম্রকুঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সুরসপ্তক এবং সরগম মিউজিক একাডেমির পরিচালনায় “রং লাগালে বনে বনে” বসন্ত উৎসব ২০২৬ । প্রথমেই ভীমতলা থেকে আম্রকুঞ্জ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা য় অংশ গ্রহণ করেন একাডেমির ছাত্র ছাত্রী বৃন্দ এবং এলাকার অনেক মানুষজন। উদ্বোধনী সংগীতের পরেই সুরভারতী আয়োজিত ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অসীম কুমার দাস। এরপর ছাত্র ছাত্রী বৃন্দ তাদের সুন্দর অনুষ্ঠান মেলে ধরেন। শুধু সঙ্গীত ই নয় অনেকে তালবাদ্য পরিবেশন করেন। অনুষ্ঠান টিকে আরও…

আরও পড়ুন
জেলা 

নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বলি হলেন বাঙালি যুবক, সমস্ত তথ্য-প্রমাণ জমা দেওয়ার পরেও বিবেচনাধীন কেন? আতঙ্কে আত্মঘাতী যুবক

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এবার আত্মঘাতী হলেন পুষ্টির যুবক রফিক আলী গাজী। চূড়ান্ত তালিকায় তার নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন।।কেন তাঁর নাম বিবেচনাধীন, পরিবারকে ছেড়ে তাঁকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো! এমন নানা দুশ্চিন্তায় ভুগছিলেন ডায়মন্ড হারবারের যুবক রফিক আলি গাজী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিবেচনাধীন তালিকায় নাম থাকার আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার উস্তির ঘোলা নোয়াপাড়া এলাকার বাসিন্দা রফিক। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঝুলন্ত…

আরও পড়ুন
জেলা 

নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব 

ফাল্গুনের শেষপ্রহরে যখন বাংলার আকাশে রঙের উল্লাস, তখন গঙ্গাতীরবর্তী নবদ্বীপ যেন অন্য এক আবহে জেগে ওঠল, গৌড়ীয় মঠের দোলযাত্রা ও শ্রী চৈতন্যের আবির্ভাব মহোৎসবে। এ উপলক্ষে ভোর থেকেই শুরু হয় মঙ্গলআরতি,শঙ্খধ্বনি, ঘণ্টানাদ ও কীর্তনের সুরে মন্দিরপ্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ফুল, আলোকসজ্জা ও বৈষ্ণব পতাকায় সজ্জিত হয় সমগ্র আশ্রম। ভক্তরা সাদা বা গেরুয়া বস্ত্রে, কপালে তিলক এঁকে, হাতে মালা নিয়ে নামজপে অংশ নেন। অনুষ্ঠীত হয় শ্রীচৈতন্যের মহা অভিষেক। শুধু নদীয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশ-বিদেশ থেকেও আগত ভক্তরা এই উৎসবে যোগ দেন প্রদীপ যাত্রা অনুষ্ঠানে। গৌড়ীয় মিশনের আচার্য্য ও…

আরও পড়ুন
জেলা 

মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়েছে উড়ালপুলের তলা পর্যন্ত। ঘটনাস্থলে দমকলবাহিনী গিয়েছে। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই অঘটন। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ওই স্টেশন সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। বিস্ফোরণে কিছু ক্ষণের মধ্যেই একটি মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন ধরতে দেখা যায়। ক্রমশ আশেপাশে ছড়িয়ে পড়ে ওই আগুন। স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়।

আরও পড়ুন
জেলা 

মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয় কে এবছর ‘কুমুদ রত্ন’, পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার মহাশয় কে ‘লোচনদাস রত্ন’, সাংবাদিক প্রণব দেবনাথ কে ‘কাটোয়া মহকুমা রত্ন’, অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয় কে ‘উত্তর ২৪ পরগণা জেলা রত্ন’, প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয়…

আরও পড়ুন
জেলা 

‘নেতাজি আর্কাইভ’ পরিদর্শনে কালীনগর উচ্চবিদ্যালয়ের ছাত্ররা

নিজস্ব সংবাদদাতা: নদিয়া জেলার কৃষ্ণনগরের কালীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নেতাজি আর্কাইভ’ (কৃষ্ণনগর)-এ তাদের প্রথম পর্বের এডুকেশনাল ট্যুর সম্পন্ন করলো ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)। কালীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিশ্ববন্ধু সরকারের উদ্যোগে শিক্ষার্থীরা এদিন ‘নেতাজি আর্কাইভ’ দেখতে এসেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে নেতাজি আর্কাইভ কর্তৃপক্ষ কুর্নিশ জানিয়েছেন। ‘নেতাজি আর্কাইভ’-এর কিউরেটর ড. দীপাঞ্জন দে এদিন শিক্ষার্থীদের সমগ্র আর্কাইভ ঘুরিয়ে দেখান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তাঁদের আর্কাইভে সংরক্ষিত বিষয়গুলি সম্পর্কে বিশদে বলেন। উপস্থিত ছিলেন আর্কাইভের অফিস সহায়ক ফটিক দত্ত। কৃষ্ণনগরে তো বটেই সমগ্র নদিয়া জেলায় নেতাজি একাধিক বার এসেছিলেন। ‘নেতাজি আর্কাইভ’-এ সেই সকল তথ্য অনুসন্ধান…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালীর কেশবপুরে ছোট্ট জলছবি পত্রিকার গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ সিরাজ:–কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে ধনিয়াখালীর কেশবপুরে ছোট্ট জলছবি পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে ১লা মার্চ রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গুণীজন সংবর্ধনা, ছড়া উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রেনু পদ ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও কবি নৌশাদ মল্লিক, বিশিষ্ট কবি ও গল্পকার সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট সাহিত্যিক জারিফুল হক, ধনিয়াখালি কলমের সম্পাদিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়, ছোট্ট জল ছবির সম্পাদক রনজিৎ হালদার, আম আদমির সম্পাদক করুণাময় বিশ্বাস, মিঠে করা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় সিংহ, সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, শিক্ষিকা শেফালী…

আরও পড়ুন
জেলা 

নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে বিস্ফোরণ! স্থানীয় বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক

মুর্শিদাবাদের নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল চত্বরে বুধবার রাতের বিস্ফোরণ ঘটার অভিযোগ উঠেছে। শাসকদল তৃণমূলের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শাহিনা মমতাজ খান জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে তাঁর দলের কেউ জড়িত থাকলে রেয়াত করা হবে না। তার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তিনি দলের একাংশের দিকে ইঙ্গিত করছেন? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিযোগও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বুধবার রাত ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে আমতলা গ্রামীণ হাসপাতাল চত্বর। রোগী, তাঁদের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি ছিল, কাউকে লক্ষ্য করে বাইরে থেকে বোমা ছোড়া…

আরও পড়ুন
জেলা 

হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত হারুন খান!

বাংলার জনরব ডেস্ক : হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত হারুন খান। তবে এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা থেকে মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুনকে পালাতে সাহায্য করেছিলেন এই তিন অভিযুক্ত। বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকায় গুলি করে খুন করা হয় সৌফিক খান নামে এক প্রোমোটারকে। নিহতের পরিবারের দাবি, তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন কয়েক জন। না-দেওয়ায় কথা বলতে বলতে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করা হয় প্রোমোটারকে।…

আরও পড়ুন
জেলা 

‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি চালিয়ে খুন হাওড়ার প্রোমোটারকে!

বিশেষ প্রতিনিধি : বুধবার ভোরে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি করে এক যুবককে খুন করা হয় হাওড়ায়। নিহত যুবক এলাকায় প্রোমোটার বলে পরিচিত। স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম সৌফিক খান। বুধবার ভোরে পিলখানা এলাকায় ঘটে গুলিকাণ্ড। নিহতের পরিবারের দাবি, সোফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না-দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলে চায়ের দোকানের কাছে এক সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন সৌফিক। তাঁর সঙ্গে দু’জন দাঁড়িয়ে কথা বলছেন। কথাবার্তার…

আরও পড়ুন