ভূমি পূজোর মাধ্যমে শুভ শক্তির সূচনা
স্মৃতি সামন্ত,কলকাতা : শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে নতুন মন্দির নির্মাণের শুভ সূচনায় আয়োজিত হলো পবিত্র ভূমি পুজো। ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম পূজনীয় স্বামী কৃষ্ণানন্দ জী মহারাজ এবং শ্রদ্ধেয় শ্রী অলয় গোবিন্দ দাস জী (গৌড়ীয় ভক্ত)। বর্তমান ব্যস্ত ও উদ্বেগপূর্ণ জীবনে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান মানুষের মনে এনে দেয় মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও আশার আলো। এই ধরনের পবিত্র আয়োজন শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবসেবার চেতনা। সমাজে ঐক্য ও শুভ চিন্তার পরিবেশ গড়ে…
আরও পড়ুন