জেলা 

ধনিয়াখালিতে মেলা কমিটির উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী উদযাপন 

নিজস্ব প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ধনিয়াখালী ব্লক যাত্রা-লোকসংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নৌশাদ মল্লিক, তিনি ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।এছাড়া বক্তব্য রাখেন উৎপল চট্টোপাধ্যায়, অমিয়া বন্দোপাধ্যায়, প্রশান্ত কুমার দে। সংগীত পরিবেশন করেন দিপালী দে , মেখলা সিংহ রায়, কৌশিক সিংহ রায়, শিঞ্জনী রায়, অমলেন্দু সরখেল, কাশিনাথ সামন্ত, সাগরিকা চ্যাটার্জী প্রমূখ। আবৃত্তি পরিবেশন করেন ভোলানাথ ব্যানার্জি, তনুশ্রী দাস, চঞ্চল মিত্র। অনুষ্ঠান থেকে মেলা কমিটির পাণিণী পত্রিকাও প্রকাশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেলা কমিটির…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে শিশু ছাত্র-ছাত্র-ছাত্রীদের নিয়ে ২১শে ফেব্রুয়ারি সারা দিন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণময় মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাগনের তত্তাবধানে ছাত্র-ছাত্রীরা শহিদ বেদী তৈরী, বাংলা ভাষায় উল্লেখিত শহিদ স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে প্লাকার্ড তৈরী, সোলা ও কাগজ দিয়ে রঙিন বর্ণাক্ষর তৈরী করে। ভাষা আন্দোলনের অমর শহিদ রফিক, ছালাম, বরকত স্মরণে বক্তব্য, আবৃত্তি, ছড়া পাঠ, ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীরা সুন্দর সাজে সজ্জিত হয়ে আসে, যা স্কুল ক্যাম্পাস সাদা-লালে উজ্জ্বল ও বর্ণনাতীত রুপে রুপময় হয়ে ওঠে।…

আরও পড়ুন
জেলা 

কাস্তে ছেড়ে জোড়া ফুলে প্রতীক, শেষ মুহূর্তে বহিষ্কার করলো সিপিএম

সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান। শনিবার আমতলায় সাংসদের কার্যালয়ে সামনে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ নেতা। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর। অভিষেকের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রতীক-উরকে বহিষ্কার করল সিপিএম। শনিবার আমতলার কার্যালয়ে দলীয় অভ্যন্তরীণ বৈঠক করেন অভিষেক। তার পরে বিকেল ৪টে নাগাদ সেখানে পৌঁছোন প্রতীক-উর। তিনি সেখানে পৌঁছোতেই এসএফআই দফতরে তাঁর নামে বরাদ্দ লকার থেকে নাম সরিয়ে দেওয়া হয়। এসএফআইয়ের দফতরে তিন নম্বর লকার ছিল প্রতীক-উরের। সেখান থেকেই মুছে দেওয়া হয় তাঁর…

আরও পড়ুন
জেলা 

শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিএলওর!

শ্রীরামপুরে লঞ্চ থেকে শনিবার মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন বিএলও। ফেরিঘাটের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তার পরে বিএলও মহম্মদ কায়ামুদ্দিনের দাবি, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের চাপ সামলাতে পারছিলেন না। তাই এই পদক্ষেপ করেছেন। শ্রীরামপুর থানার পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই একটি লঞ্চ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাচ্ছিল। বেলা সারে ১১টা নাগাদ এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দেন। লঞ্চে থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, কায়ামুদ্দিন কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। বিএলও হিসাবে কাজ করছিলেন।…

আরও পড়ুন
জেলা 

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএলও আনিকুল ইসলাম! কমিশনের কাজের চাপেই তার মৃত্যু দাবি পরিবারের

বাংলার জনরব ডেস্ক : বিএলও কাজ করতে গিয়ে মাত্র ৫২ বছর বয়সে মারা গেলেন আনিকুল ইসলাম। এই অভিযোগ করেছেন আনিকুল ইসলামের পরিবারের লোকজন। আনিকুল ইসলাম কালিয়াচক হাই স্কুলে শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিডিওর দফতর থেকে আবার ১৪০ জন ভোটারের নথি পুনরায় যাচাই করে পাঠাতে বলা হয়েছিল তাঁকে। সে জন্য দুশ্চিন্তায় ছিলেন তিনি। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে কথা বলতে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিওর দফতরেও যান তিনি। পরিবারের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিকুল। তাঁকে সুজাপুর এলাকার একটি বেসরকারি…

আরও পড়ুন
জেলা 

“আমার থেকে বড় গুন্ডা কেউ নেই” বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য

পুলিশকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে। অভিযোগ, রাজু ফোনে বলেন, “আমার থেকে বড় গুন্ডা কেউ নেই।” এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে । এই নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। জানা গিয়েছে, শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা তৈরি হয়। এর পরেই দু’পক্ষের বেশ কয়েক জন মারামারিতে আহত হন। সেই সময় আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাকে গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে জন্ম দেওয়ার…

আরও পড়ুন
জেলা 

ফুরফুরা শরীফে কবি জীবনানন্দ দাশের জন্মদিনে ক্রীড়া অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি: ১৭.২.২৬ মঙ্গলবার হুগলির জেলার ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রে ক্রিড়া প্রতিযোগিতা ও গুনীজনদের কবি জীবনানন্দ দাশের স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।আজ কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে কবির স্বরনে স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আল আমিন শিক্ষা কেন্দ্রের সভাপতি ড. অপূর্বকুমার বিশ্বাস কে। স্কুলের ছাত্র ছাত্রীদের বিভিন্ন রকম ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।আল আমিন শিক্ষা কেন্দ্র সব সময় বহুমুখী চিন্তা ভাবনা রাখে, খেলাধুলা শরীরচর্চা এটাও একটা শিক্ষার পাঠ।স্কুলের কর্নধার ও সম্মানিয় লেখক নাসের আব্বাসী সু চারু ভাবে সঞ্চালনা করেন। পাঁচ জনকে কবি জীবনানন্দ স্মৃতি…

আরও পড়ুন
জেলা 

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নন-টিচিং স্টাফের বিরুদ্ধে পিএইচডি স্কলারের উপর মানসিক ও মৌখিক নিপীড়নের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: বর্ধমান বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের এক পিএইচডি স্কলার নন-টিচিং স্টাফের বিরুদ্ধে মানসিক ও মৌখিক নিপীড়নের গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট গবেষক তাঁর এম.এ. পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহের জন্য টানা পাঁচ দিন ধরে বিভাগীয় অফিসে উপস্থিত হলেও প্রতিবারই তাঁকে নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিভাগের ভারপ্রাপ্ত অশিক্ষক অফিসার দেবাশীষ বসু প্রথমে বারবার “আজ হবে না”, “আগামীকাল আসুন”—এই ধরনের কথা বলে সার্টিফিকেট প্রদান এড়িয়ে যান। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি, সোমবার অফিসারের নির্দেশ অনুযায়ী পুনরায় সার্টিফিকেট নিতে গেলে তাঁকে তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করা হয়, “সার্টিফিকেট নিয়ে কী করবি!” উত্তরে…

আরও পড়ুন
জেলা 

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জেনেই বন্ধুর হাতে খুন! পূর্ব বর্ধমানের ঘটনায় চাঞ্চল্য !

বাংলার জনরব ডেস্ক : বন্ধুর হাতে খুন হলেন বর্ধমানের এক যুবক। তিনি পেশাই স্বর্গ শিল্পী বাড়ি এসেছিলেন চেন্নাই থেকে। কয়েকদিনের মধ্যেই তিনি চেন্নাই ফিরে যেতেন। শোনা যাচ্ছে মৃত শফিকুল ইসলাম এর স্ত্রীর সঙ্গে তার বন্ধু মমতাজ উদ্দিন শেখ ওরফে উজ্জলের পরকীয়া সম্পর্ক ছিল বা অবৈধ সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই খুন বলে শফিকুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সফিকুল ইসলাম আনসারি ওরফে আরিফ। বয়স ৪৪ বছর। দেওয়ানদিঘির বাসিন্দা আরিফ রবিবার সকালে স্ত্রী রাজিয়া সুলতানা এবং কন্যাকে…

আরও পড়ুন
জেলা 

আবাবিল ইসলামিক একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবছরের ন্যায় এ বছরও আবাবিল ইসলামিক একাডেমী ও আবাবিল ইসলামিক মিশনের বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে পরিচালিত হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অধ্যাপক জাহান আলী, ট্রান্স ফর কমিউনিটি ডেভেলপমেন্টের ডাইরেক্টর আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল্লাহ, ও সম্পাদিকা মনিরা বেগম, আল আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ আব্দুল ওহাব, মাওলানা রফিকুল হাসান, মাওলানা আবুল কালাম, মাওলানা লুৎফুর রহমান এবং একাডেমীর চেয়ারম্যান মাওলানা মোঃ মোজাফফর হোসেন আরো অনেকে| অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনা করেন শিক্ষক মুস্তাফিজুর রহমান | সবশেষে মিশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়| জনাব আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল্লাহ…

আরও পড়ুন