জেলা 

আওয়ার অবলম্বনের ইফতার সামগ্রী প্রদান 

নিজস্ব প্রতিনিধিঃ হুগলীর হরিপালের নৈটি আওয়ার অবলম্বনের উদ্যোগে ১৫ ই ফেব্রুয়ারী রবিবার অবলম্বনের অফিস সংলগ্ন মাঠে ২০০ জন গরিব অসহায় মানুষকে ছোলা, চিনি, আদা, চিঁরে মুরকি সিমাই খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিপুর- কাশিপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রদীপ দলুই,অধ্যাপক মৈনাক দে, সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবী নৌশাদ মল্লিক, নুর আলম। স্বাগত ভাষণ দেন অবলম্বনের সম্পাদক শেখ মুজিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সভাপতি আব্দুল গফফার। সহযোগিতায় ছিলেন সলিল সিংহ রায়, নাজির হোসেন, খোকা, খোকন, বেচু প্রমূখ।

আরও পড়ুন
জেলা 

সুবল চন্দ্র পালের স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি: ১৪ ই ফেব্রুয়ারী শনিবার এক ভাবগম্ভীর পরিবেশে ধনিয়াখালির সি পি আই(এম) দলের কৃষক নেতা সুবল চন্দ্র পাল এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয় ধনিয়াখালি বাজার সংলগ্ন হলে। সভায় সভাপতিত্ব করেন তাঁরই বন্ধু বৈদ্যনাথ গুঁই, স্মৃতিচারণ করেন অধ্যাপক পিনাকী ভট্টাচার্য, ডাঃ প্রবীর পাল, শিক্ষিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়, লেখক ও সাংবাদিক নৌশাদ মল্লিক, অসিত পাল, হারাধন ভড়, বীরেন বন্দোপাধ্যায়, শিবরাম মোহান্ত, নবকুমার ঘোষ প্রমূখ। সংগীত পরিবেশন করেন নবকুমার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভেন্দু হালদার ও বলরাম মোহান্ত।

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ সম্পত্তি বাঁচাতে লড়াই চালিয়ে যেতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি বাঁচাতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শনিবার মালদা জেলার কালিয়াচক নজরুল ভবনে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আন্দোলনের পথে সকলকে আহ্বান জানান। আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়া জামাতের কালিয়াচকের নজরুল ভবনে ওয়াকফ সচেতনতা শিবিরে এদিন মাওলানা কামরুজ্জামান, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওয়াসিম আকরাম, আনজুমানের সভাপতি মাওলানা রমজান আলী, সম্পাদক মাওলানা মতিজুল হক, মাওলানা জিয়াউল হক প্রমূখ বক্তব্য রাখেন। ওয়াকফ সচেতনতা শিবিরে কালিয়াচকের তিনটি ব্লকের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পরিচালন কমিটির দায়িত্বশীল ও ইমাম…

আরও পড়ুন
জেলা 

বিয়ে করতে গিয়ে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে পুলিশের হাতে আটক যুগল! কেন গ্রেফতার? রহস্য?

বিয়ে করতে গিয়ে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে পুলিশের হাতে আটক হলেন যুগল। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে। পুলিশ জানিয়েছে, বিয়ের রেজিস্ট্রি করার জন্য দু’জনকে ধরা হয়নি। তাঁদের স্কুটার থেকে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র। পরে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, পাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পাত্র একজন চাকরিপ্রার্থী। পুলিশ সূত্রে খবর, প্রেমিকের বাড়ি বাঁকুড়ায়। শনিবার ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে তাঁর সঙ্গে বিয়ের জন্য রেজিস্ট্রি অফিসে যাওয়া তরুণী থাকেন বর্ধমান শহরে। প্রেমিকা বিদ্যার্থী গার্লস স্কুলে পড়াশোনা করেন এবং এ বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। শনিবার পরীক্ষা না-থাকায় বিয়ের রেজিস্ট্রি করার পরিকল্পনা ছিল তাঁদের। অন্য দিকে, পুলিশের কাছে খবর…

আরও পড়ুন
জেলা 

বাংলায় কথা বলার জন্য মহারাষ্ট্রের পুনেতে খুন পরিযায়ী শ্রমিক, দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবী জানালেন মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রে ফের পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল। নিহত সুখেন মাহাতো পুরুলিয়ার বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন মহারাষ্ট্রের পুণেতে। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে ওই যুবককে। ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী লেখেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। এই ঘটনা নিয়ে মমতা লেখেন, “আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুখেনের পরিবারের উদ্দেশে আমি বলছি, এই শোকার্ত সময়ে পশ্চিমবঙ্গ আপনাদের…

আরও পড়ুন
জেলা 

ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ গ্রেফতার গুণধর শিক্ষক

ন্যক্কারজনক ঘটনা। ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ! ছাত্রীর ছবি, ভিডিও মোবাইলে তুলে রেখে ব্ল্যাকমেল! ওই ছবি, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। ফের কিশোরী ছাত্রীকে নির্যাতনের চেষ্টা করেছিল ওই ‘গুণধর’ শিক্ষক! তখনই এলাকার বাসিন্দারা তাঁকে পাকড়াও করে ফেলেন। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম তরুণ মণ্ডল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এলাকার বাসিন্দা ওই ছাত্রী। তার পরিবার ওই গৃহশিক্ষকের কাছে পড়তে পাঠিয়েছিল। অভিযোগ, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা করত। শুধু তাই নয়, ওই ছাত্রীর গোপন…

আরও পড়ুন
জেলা 

‘নেতাজি আর্কাইভ’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : ২৩ জানুয়ারি, ২০২৬ ‘নেতাজি আর্কাইভ’ (কৃষ্ণনগর)-এর পথচলা শুরু হলো। শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত এই নেতাজি আর্কাইভের উদ্বোধন করেন শারদ্বতী চৌধুরী (সদর মহকুমা শাসক, প্রশাসক কৃষ্ণনগর পৌরসভা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রচূড় ঘোষ (লেখক, প্রখ্যাত নেতাজি-গবেষক, মিশন নেতাজির প্রতিষ্ঠাতা সদস্য)। বিশেষ অতিথি অভিজিৎ রায়ের (নেতাজির মেজদাদা শরৎচন্দ্র বসুর দৌহিত্র) হাত দিয়ে আর্কাইভ ভবনের সম্মুখে নেতাজির আবক্ষমূর্তি উন্মোচিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত মণ্ডল (বিশিষ্ট চিকিৎসক ও নেতাজি-অনুরাগী), ফ্রান্সিস গোমস (আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার), গীতা দত্ত (অছি, শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্ট), সম্পদনারায়ণ ধর (লেখক), জ্যোতিব্রত সান্যাল (সম্পাদক, ইয়োর ফ্রেন্ড…

আরও পড়ুন
জেলা 

শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ‘২৬ সোমবার হুগলির চকতাজপুর ফুরফুরা শরিফের অদূরেই, শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন চকতাজপুর হাজি এলাহী বক্স মাদ্রাসায় বাৎসরিক নবী দিবস ও ছাত্রছাত্রীদের গজল,আবৃত্তি, কেরাত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ওতৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রের সহ সভাপতি ও অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না,সম্মানিয় অতিথি মৌলানা আব্দুল খালেক সাহেব,মাদ্রাসার সম্পাদক সানি মহাঃ নাসিম।,ওয়েষ্ট বেঙ্গল সিদ্দিকীয়া গার্ল্স হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা সু কন্যা দত্ত,সম্মানিয় শিক্ষক ও শিক্ষিকাগন আরো অনেকে। বক্তাদের বক্তব্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

আরও পড়ুন
জেলা 

নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা ২০২৬ 

বিশেষ প্রতিনিধি : নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে ২৪,২৫ ও ২৬ জানুয়ারি ‘নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা ২০২৬’-এর আয়োজন করা হয়েছিল। ২৪ জানুয়ারি কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে ভাষা উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক অমর মিত্র, লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক অনীশ দাশগুপ্ত, পুলিশ সুপার অমরনাথ কে, জেলার একাধিক বিধায়ক-সহ বহু বিশিষ্টজন। এদিন উদ্বোধন মঞ্চ থেকে ‘নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা স্মরণিকা’ প্রকাশ পায়। প্রায় শতাধিক নিবন্ধ, কবিতা ও গল্প সংকলিত স্মরণিকাটি সম্পাদনার দায়িত্বে ছিলেন লেখক দীপাঞ্জন দে। শিক্ষার্থীদের বাংলা ভাষা-সাহিত্য-কৃষ্টির প্রতি উৎসাহিত করতে ভাষা উৎসবকে…

আরও পড়ুন
জেলা 

মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত ১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগাচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজ-এর ১৩১তম শুভ আবির্ভাব তিথি ও পুণ্যময়ী মাঘীপূর্ণিমা উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হল ১১তম প্রণব রথযাত্রা। মানবকল্যাণের আদর্শ ও শাস্ত্রসম্মত ধর্মাচরণের সমন্বয়ে তাঁর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই রথযাত্রার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর ঠিক ২টোয়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমস্ত ধর্মীয় বিধি মেনে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয় রথের বর্ণাঢ্য পরিক্রমা। আয়োজকদের ভাষায়, এই রথের সারথি স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং রথের মহারথী স্বামী প্রণবানন্দজী মহারাজ এই ভাবনাকে কেন্দ্র করেই সাজানো হয় গোটা…

আরও পড়ুন