জেলা 

৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন 

৮০ তম পতাকা উত্তোলনে শামিল হয়ে বক্তব্য রাখলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। হুগলি জেলার ব্যান্ডেলের চন্দনপুরে আজাদ হিন্দ ক্লাবের সামনে ও “মক্তবে তাজবীদুল কুরআন “ও দক্ষিণ নলডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে।আজাদ হিন্দ ক্লাবের পতাকা উত্তোলন করেন আব্দুল লতিফ,সেখ কামালুদ্দীন , মক্তবে তাজবীদুল কুরআন প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন হাফেজ সাবির সাহেব, দক্ষিণ নলডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে আবু আফজাল জিন্না ও এলাকার বিশিষ্ট সম্মানিয় ব্যাক্তিবর্গ।। আজকের দিনের মাহাত্ম্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের ভুমিপুত্র আবু আফজাল জিন্না _তিনি বলেন ভগত সিং ক্ষুদিরাম বসু,মাতঙ্গিনি হাজরা মোহাম্মদ আলী…

আরও পড়ুন
জেলা 

মন্মথপুরে স্বাধীনতা দিবসে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রাম পুজা কমিটি

বিশেষ প্রতিনিধি : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন গ্রাম্য পুজো কমিটিকে ‘প্রণবানন্দ হিন্দু সংস্কৃতি সেবা সম্মান’ প্রদান করা হয়। সনাতন হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় আচরণকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গ্রাম্য পুজো কমিটির হাতে শ্রীশ্রী চণ্ডী, গীতা এবং ঠাকুরের ছাতা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, মন্মথপুর হিন্দু মিলন…

আরও পড়ুন
জেলা 

গভীর রাতে পাঁচিল টপকে ঘরে ঢুকে মহিলাকে গণধর্ষণ, নানুরের ঘটনায় চাঞ্চল্য

বিশেষ প্রতিনিধি : বীরভূমের নানুরে গভীর রাতে বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ  কয়েক জন যুবকের বিরুদ্ধে। শারীরিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত ‘নির্যাতিতা’ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ অগস্ট গভীর রাতে। পুলিশে অভিযোগ দায়েরের পর শনিবার তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, গত ৫ অগস্ট রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েক জন তাঁদের বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন। ওই সময় বাড়ির অদূরে শৌচাগারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন পরিবারের মহিলা সদস্য। তাঁর মুখ চেপে ধরে…

আরও পড়ুন
জেলা 

স্কুল যাওয়ার পথে গুলিবিদ্ধ শিক্ষক নজরুল ইসলাম!

শনিবার সকালে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক নজরুল ইসলাম। পথে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। প্রাণ হারিয়েছেন ৪৫ বছরের ওই শিক্ষক। ইসলামপুরের মাদারিপুর এলাকার ঘটনা। নিহত শিক্ষক রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর মেয়ে নয়না ইসলাম জানিয়েছেন, কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না তাঁর বাবার। কেন গুলি করা হল, খতিয়ে দেখছে পুলিশ। নজরুলের বাড়ি ইসলামপুর শহরের আমবাগান মোড়ে। প্রতিদিনের মতো শনিবারও বাইকে চেপে স্কুলে রওনা হয়েছিলেন তিনি। অভিযোগ, মাদারিপুরে পৌঁছোনোর পরে কয়েক জন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে পেটের ডান দিকে…

আরও পড়ুন
জেলা 

বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, এফআইআর আইসিডিএস সুপারভাইজ়ারের

বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন এক আইসিডিএস সুপারভাইজ়ার।অভিযোগকারিণীর দাবি, বেশ কিছু দিন ধরে বিডিও তাঁকে কখনও ফোন করে, কখনও মেসেজ করে বিরক্ত করেছেন। তাঁকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন বিডিও। বিভিন্ন সময় তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি প্রস্তাবে রাজি না-হওয়ায় নানা ভাবে তাঁকে মানসিক ভাবে হয়রানি করছেন ওই বিডিও। বৃহস্পতিবার দুবরাজপুর থানায় বিডিও-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও পুলিশের বিরুদ্ধেও মৌখিক অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘দুপুর ৩টে থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়েছিল। শেষপর্যন্ত আমার অভিযোগ গ্রহণ করেছে দুবরাজপুর…

আরও পড়ুন
জেলা 

গ্রেফতার ঘুটিয়ারি শরিফের কুখ্যাত ‘হেরোইন সম্রাট’, বাম আমলে উত্থান! বিজেপির শাসনে গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনার মাদকের কালো সাম্রাজ্যে বড়সড় আঘাত হানল পুলিশ (West Bengal Police)। গ্রেফতার করা হল ঘুটিয়ারি শরিফের কুখ্যাত ‘হেরোইন সম্রাট’ তথা মাদক কারবারি সোফিক লস্কর ওরফে পিন্টুকে। দীর্ঘদিন ধরে মাদক আইন সংক্রান্ত একাধিক মামলায় পুলিশ তাঁকে খুঁজছিল। অবশেষে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাঁর ডেরা থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। মাদকের জাল ছড়িয়ে কয়েক দশক ধরে কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল পিন্টু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোফিকের উত্থান শুরু হয়েছিল বাম জমানার শেষের দিকে। পরবর্তী সময়ে রাজ্যের একাধিক…

আরও পড়ুন
জেলা 

মালদহ থেকে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ ও কোটি কোটি টাকা,গ্রেফতার ৩

ভোর ৪টে পর্যন্ত মালদহের মঙ্গলবাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালাল পুলিশ। যন্ত্র দিয়ে গোনা হল বান্ডিল বান্ডিল টাকা। সঙ্গে ন’হাজার বোতল কাশির নিষিদ্ধ সিরাপও মিলেছে বলে খবর। রাতভর অভিযানের পর তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার তাঁদের আদালতে হাজির করানো হতে পারে। নিষিদ্ধ সিরাপের কারবারের সঙ্গে ওই তিন জন যুক্ত বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সি পিন্টু সরকার, ৩২ বছর বয়সি গোপাল চাকি এবং ৩০ বছর বয়সি সুশান্ত হালদার। প্রত্যেকেরই বাড়ি মালদহ থানা এলাকায়। রবিবার রাতে মঙ্গলবাড়িতে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর থানার পুলিশের স্পেশাল অপারেশন টিম…

আরও পড়ুন
জেলা 

সাহিত্যিক প্রেমচাঁদ জন্মজয়ন্তী উদযাপন 

সালমা সিরাজ : যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হোলো মহান কথাসাহিত্যিক মু্ন্সি প্রেমচাঁদের জন্মদিন ৩১ জুলাই। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং শহরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো হিন্দি ও উর্দু ভাষার বিশিষ্ট কথাশিল্পী মুন্সি প্রেমচাঁদের ১৪৬ তম জন্মদিন। অনুষ্ঠানের আয়োজক সৃজন সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রেমচাঁদের জীবনী, তাঁর লেখা গল্প, উপন্যাস ও প্রবন্ধ নিয়ে আলোচনা, কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশন। ক্যানিং এর উদয়ন ভবনে প্রেমচাঁদের সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করে, আয়োজক সংস্থার সম্পাদক তনয় দেবনাথ তাঁর উদ্ধোধনী বক্তব্যে বলেন, আজ ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্বের ফ্যাসিস্ট আগ্রাসন, ‘দলিত’ ও সংখ্যালঘু নিপীড়ন এবং…

আরও পড়ুন
জেলা 

‘অ’ পত্রিকার সুন্দরবন সাহিত্য আসর

নিজস্ব সংবাদদাতা    কলকাতা থেকে প্রকাশিত ‘অ’ পত্রিকার গৌরবময় সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সারা বছর জুড়ে বাংলার বিভিন্ন অঞ্চলে সাহিত্য পরিক্রমা উদযাপনের প্রথম অনুষ্ঠানটি “সুন্দরবন সাহিত্য আসর” দঃ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জ অঞ্চলে ‘চম্পাবতী মহিলা সোসাইটি’ ও ‘তরুণ তীর্থ’ এই দুটি সংস্থার সহযোগিতায় ‘ধনঞ্জয়-চম্পাবতী স্মৃতি সভাকক্ষ’-এ অনুষ্ঠিত হয়ে গেল ২৬বজুলাই। ১৯৭৬ সালে কলকাতার কলেজ স্ট্রীট কফি হাউসের টেবিল থেকে কবি ও সাহিত‍্যিক মাননীয় দেবাঞ্জন চক্রবর্তী’র সম্পাদিত ‘অ’ সাহিত্য পত্রিকার সূচনা হয়। বাসন্তী ব্লকের শিবগঞ্জ অঞ্চলের আশ্রম আবাসিকের দুজন শিশু ছাত্র ছাত্রী, রাজু মণ্ডল ও নিধি নস্করকে দিয়ে প্রদীপ…

আরও পড়ুন
জেলা 

খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার!

খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬)। এসেছিলেন হায়দরাবাদ থেকে। কর্মসূত্রেই আইআইটি ক্যাম্পাসের কোয়ার্টারে থাকতেন তিনি। বুধবার বেলার দিকে কোয়ার্টারে তাঁর ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, সকাল থেকে দীপকের সাড়া পাওয়া যাচ্ছিল না। কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং কোয়ার্টারের নিরাপত্তারক্ষীদের সাহায্যে সংশ্লিষ্ট ঘরে ঢোকে। সেখানে দীপককে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় আইআইটি…

আরও পড়ুন