জেলা 

মন্মথপুর প্রণব মন্দিরে সাড়ম্বরে পালিত হয় শ্রীশ্রী গুরুপূর্ণিমা 

বিশেষ প্রতিনিধি : পবিত্র শ্রীশ্রী গুরুপূর্ণিমা তিথি উপলক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীশ্রী গুরুপূর্ণিমা উৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রী তাঁদের শিক্ষা গুরুদের প্রতি পরম শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মন্দিরে বিভিন্ন সময় আগত সঙ্ঘের পরম্পরাগত ভাবে পরমপূজ্য গুরুর সান্নিধ্যে যারা সাধন দীক্ষা নিয়েছেন, তারা তাঁদের আপন গুরুর প্রতিকৃতির সামনে পরম শ্রদ্ধায় গুরুচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এছাড়া সাতজন প্রবীণ শিক্ষা গুরুকে সম্মান নিবেদন করা হয় মন্দিরের পক্ষ থেকে। ভক্ত…

আরও পড়ুন
জেলা 

সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে মালদহে শিক্ষক-অভিভাবক আলোচনাসভা, কেন্দ্রবিন্দুতে মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ

মালদহ: বর্তমান যুগে সন্তানদের কেবল বিদ্যালয়ে পাঠিয়ে দিলেই প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হয় না, বরং তাদের সার্বিক চরিত্র গঠন ও সুশিক্ষা দানে অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এই জ্বলন্ত বিষয়টিকেই মূল ভাবনা করে মালদহে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি বিশেষ আলোচনাসভা। রবিবার উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাব্রতী মোস্তাক হোসেন নামাঙ্কিত ‘ট্যালেন্ট সার্চ পরীক্ষা’ উপলক্ষে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘বেস এডুকেশনাল হাব’।অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম। তিনি অভিভাবকদের উদ্দেশে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়ে বলেন, “সন্তানকে কেবল বিদ্যালয়ের…

আরও পড়ুন
জেলা 

‘আলাপ’ সংবাদ সাহিত্যের উৎকৃষ্ট পত্রিকা-আব্দুল মান্নান 

সংবাদদাতা বাংলার জনরব, মুর্শিদাবাদ: ‘আলাপ, সংবাদ সাহিত্যের একটি উৎকৃষ্ট পত্রিকা’ – সাংবাদিক ও সাহিত্যিক খায়রুল বাসার সম্পাদিত পত্রিকার ১৬ বর্ষ প্রথম প্রকাশ অনুষ্ঠানে সভাপতির ভাষণে কথাগুলি বলেন কলকাতার বিশিষ্ট কথাশিল্পী সেখ আব্দুল মান্নান। গত ২৬ জুলাই ২০২৬ রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ কান্দির কুনিয়া গ্রামে আয়োজিত পত্রিকার আভিজাত্য পূর্ণ সংখ্যাটির প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি রূপে কবি পারভীন সুলতানা, বিশেষ অতিথি রূপে কবি আজাদ সাগর, কবি নাইসা খাতুন, সাহিত্য অনুরাগী ব্যক্তিত্ব প্রফুল্ল কুমার মন্ডল উপস্থিত ছিলেন । পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ সহ অলাপ পত্রিকা প্রকাশের ঐতিহ্যময় প্রেক্ষাপট বিশ্লেষণ করেন…

আরও পড়ুন
জেলা 

খেলার ছলে ইংরেজি শিক্ষা, সন্তোষপুরে খুদে পড়ুয়াদের আনন্দের আসর

বিশেষ প্রতিনিধি : গল্পের মাধ্যমে ছোট ছোট ইংরেজি শব্দ ব্যবহার করে অত্যন্ত আনন্দময় পদ্ধতিতে শিশুদের ইংরেজি শেখানোর এক অভিনব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হলো দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে। আজ সকাল থেকেই কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সমবেত হয়েছিল তৃতীয় শ্রেণির এক ঝাঁক খুদে পড়ুয়া। অত্যন্ত উৎসাহের সঙ্গে এই বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।এদিনের কর্মসূচিতে বিশিষ্ট প্রশিক্ষক সুস্মিতা ঘটক বিভিন্ন শিক্ষামূলক অ্যাক্টিভিটির মাধ্যমে সহজ থেকে কঠিনতর শব্দ সহজে আয়ত্ত করার কৌশল হাতে-কলমে দেখান। তাঁর চমৎকার উপস্থাপন শৈলীতে মুগ্ধ হয়ে খুদে পড়ুয়ারা সম্পূর্ণ বিষয়টি আনন্দের সাথে বুঝে নেয়।…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা,আহত ৬

হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হলেন অন্তত ৬ জন। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি প্রাইভেট গাড়ি, একটি লরি এবং একটি ওড়িশাগামী যাত্রীবাহী বাস। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর এলাকার কাছে কোলাঘাটমুখী লেনে একটি প্রাইভেট গাড়ি আচমকাই নিয় ন্ত্ণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে তার পিছনে থাকা আরও একটি প্রাইভেট গাড়িও থেমে যায়। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর কিছুক্ষণের মধ্যেই পিছনে থাকা ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাসও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়। এই ধারাবাহিক সংঘর্ষে প্রাইভেট গাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল…

আরও পড়ুন
জেলা 

চাকরি যাওয়ার আতঙ্কে আত্মঘাতী শিক্ষিকা পুরুলিয়ায়!

আর মাত্র এক মাস চাকরি আছে এই আতঙ্কে আত্মহত্যা করলেন পুরুলিয়ার এক শিক্ষিকা। ২০১৬ সালের এসএসসি প্যানেলে নাম ছিল ঈপ্সিতার। পুরুলিয়া-২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা পড়াতেন ওই শিক্ষিকা। তবে এসএসসি দুর্নীতি মামলায় আদালত যে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে, তাঁদের মধ্যে পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার বাসিন্দা ঈপ্সিতাও একজন। ২০২৫ সালে এসএলএসটি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা করতে পারেননি তিনি। ফলে তাঁর চাকরির মেয়াদ ছিল চলতি বছরের ৩১ অগস্ট পর্যন্ত। পরিবারের দাবি, ঈপ্সিতা কাউকে টাকা দিয়ে চাকরি পাননি। তিনি যোগ্য প্রার্থী ছিলেন। সম্প্রতি চাকরি…

আরও পড়ুন
জেলা 

নিট ২০২৬ এ আল-আমিন মিল্লি মিশনের নজরকাড়া সাফল্য!

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ ের অবস্থিত আল-আমিন মিল্লি মিশনের ছাত্র ২০২৬ নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্যে এনেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জসীমউদ্দীন নাইয়া ৫৭৭, মশিউর রহমান ৫৬১ এবং ইনজামাম মোল্লা ৫৩৮ নম্বর পেয়েMBBS এ সাফল্য লাভ করেছে| সেই সঙ্গে তাদের পিতা-মাতার ও আল-আমিন মিল্লি মিশনের মুখ উজ্জ্বল করেছে | এই ফলাফলে মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব এবং চেয়ারম্যান মোঃ আব্দুল গফফার সাথে সাথে মিশনের শিক্ষক বৃন্দ ও অশিক্ষক বৃন্দ এবং এলাকার মানুষজন অত্যন্ত আনন্দিত ও আপ্লুত |

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের দুর্ঘটনায় ধৃত গেটম্যান, মৃতদের পরিবার পাবে ১০ লক্ষ করে ক্ষতিপূরণ,সিগন্যালিং ব্যবস্থায় কোনও গোলযোগ ছিল না দাবি রেলের

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে, তার প্রকৃত কারণ কী? খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী কমিটি গঠন করল রেল। যদিও রেলের প্রাথমিক অনুমান, সিগন্যালিং ব্যবস্থায় কোনও গোলযোগ ছিল না, গেটম্যান অনুপ কর্মকারের গাফিলতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। অন্য দিকে, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, প্রতিটি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। আর গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছে রেল। মুর্শিদাবাদের দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার স্কুলপড়ুয়া-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে…

আরও পড়ুন
জেলা 

শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মৃত তিন পড়ুয়াসহ চারজন!

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে মর্মান্তিক দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়া-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে।আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। ট্রেনের ধাক্কায় গাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই…

আরও পড়ুন
জেলা 

বেআইনি বালি পাচার আটকালেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল!

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু সরকার ক্ষমতায় আসার পর বালি পাচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের নাকের ডকা দিয়ে বালি পাচার চলছিল। ১৬ই জুলাই বৃহস্পতিবার সকালে বীরভূমের ১১ নম্বর রাজ্যস্যারকে নিজের দাঁড়িয়ে থেকে রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল বালি বোঝায় ট্রাককে আটকে দিলেন। এই ঘটনায় মন্ত্রির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় জুড়ে ধন্য ধন্য রব উঠেছে। অজয় নদী থেকে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ বহু দিনের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই নিয়ে তারা বহু বার অভিযোগ জানিয়েছেন থানায়। বর্ষাকালে নদী থেকে বালি তুললে…

আরও পড়ুন