জেলা 

বারুইপুরে আইনজীবীর ওপর দুষ্কৃতী হামলা! গুরুতর জখম আইনজীবী

বিশেষ প্রতিনিধি : বারুইপুর আদালতের এক তরুণ আইনজীবী নিগ্রহের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, নরেন্দ্রপুর থানার বাঘের খোল এলাকায় বাঙালপাড়া জামে মসজিদের পাশে একটি জমির জবরদখল নিয়ে তদন্তে গেছিলেন নিগৃহীত আইনজীবী সারজু আলম। সেইসময় মক্কেলদের সামনেই রড,লাঠি, দা নিয়ে কিছু দুষ্কৃতি আইনজীবীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি আক্রমণ করতে থাকে। দুষ্কৃতিদের কোপে আইনজীবী সারজু আলম গুরুতর জখম হন।তাঁকে স্থানীয় একটি ক্লাব ঘরে টেনে নিয়ে গিয়ে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নরেন্দ্রপুর থানা খবর পেয়ে দ্রুত নিগৃহীত আইনজীবীকে উদ্ধার করে থানায় আনে। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করে।…

আরও পড়ুন
জেলা 

প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা গ্রেফতার ২

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে মিলল টাকার পাহাড়! শুধু তাই নয়, উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রয়েছে সেভেন এমএম পিস্তল, এয়ারগান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। গ্রেফতার হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা। তাঁর ভাই সুজিত কুমার সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ২৭ লক্ষ টাকা। মঙ্গলবার রাতে গোবরডাঙা থানার পুলিশ মসলন্দপুরে দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুবীর সাহার বাড়িতে হানা দেয়। দীর্ঘ সময় তাঁদের বাড়িতে চলে তল্লাশি…

আরও পড়ুন
জেলা 

অনুব্রত ও কাজল শেখের নিরাপত্তায় কাটছাঁট করল বীরভূম জেলা প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছিলেন রাজনীতিবিদদের তাদের জীবনের ঝুঁকি কতটা আছে তা নির্ণয় করার পরেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অহেতুক সরকারি অর্থ ব্যয় করার কোন প্রয়োজন নেই। সেই বার্তাকেই সম্বল করে এবার অনুব্রত মণ্ডল, কাজল শেখের নিরাপত্তা কাটছাঁট করল জেলা পুলিশ প্রশাসন। এত দিন তাঁদের ঘিরে থাকত বিশেষ নিরাপত্তা বলয়। তবে এ বার আর থেকে আর থাকবে না। পাইলট, এসকর্ট বা বাড়ির বাইরে থাকা নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অনুব্রত, কাজল…

আরও পড়ুন
জেলা 

শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে কাকলি সহ তিন তৃণমূল বিধায়কের উপস্থিতি ঘিরে জল্পনা!

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারী উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলির প্রশাসনিক বৈঠক করার জন্য কল্যাণী  গিয়েছেন। আর এই জেলা প্রশাসনিক বৈঠকে সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর উপস্থিতি নজর কেড়েছে। শুধু কাকলি নন, এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের তিন নবনির্বাচিত বিধায়কও। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে উপস্থিত হন কাকলি। পাশাপাশি উপস্থিত ছিলেন দেগঙ্গার সদ্যনির্বাচিত তৃণমূল বিধায়ক আনিসুর রহমান বিদেশ, স্বরূপনগরের বীণা মণ্ডল এবং…

আরও পড়ুন
জেলা 

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই লালগোলায় ধরা পড়লো তিন বাংলাদেশী! রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই তিনজন বাংলাদেশীকে গ্রেফতার করে লালগোলার হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। জানা গেছে এরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এ দেশে ঢুকেছিল। এরপর এদেরকে বিএসএফের হাতে তুলে দেয়া হবে তারপর তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশ পাঠিয়ে দেয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামত ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি কার্যকর করা হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে বরাবর বাংলার দিকে আঙুল তুলেছিল কেন্দ্র। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, বারবারই বাংলায় ভোটের প্রচারে এসে এই সমস্যার কথা উল্লেখ করে তৃণমূল সরকারকে তুলোধোনা করেছেন। ছাব্বিশের নির্বাচনে তো এই অনুপ্রবেশ…

আরও পড়ুন
জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দর্প চূর্ণ! ফলতাতে জমানত খোয়ালো তৃণমূল! ডায়মন্ড হারবার এবার হার-বার মডেল বললেন শুভেন্দু

বিশেষ প্রতিনিধি : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দর্প চূর্ণ। অহংকার এর সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেল এমন একটা মডেল যাকে পরাজিত করা যায় না যেখানে তৃণমূলই শেষ কথা বলবে। ডায়মন্ড হারবার মডেল শুধু পরাজিত নয় নোটার নিচে চলে গেল। প্রথম স্থানে বিজেপি দ্বিতীয় স্থানে সিপিএম তৃতীয় স্থানে কংগ্রেস ও চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে আজ ২৪ শে মে। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট প্রচারের শেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
জেলা 

হাওড়া ধুলাগড়িতে সিকম স্কিল ইউনিভার্সিটিতে এডু- ভিশন সামিট -২০২৬!

বিশেষ প্রতিনিধি : ২৩ শে মে ২০২৬ হাওড়ার ধুলাগড়িতে সিকম স্কিল ইউনিভার্সিটিতে রাজ্যের তেইশটি জেলার আমন্ত্রিত প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল এডু ভিশন সামিট ২০২৬ । পশ্চিমবঙ্গ এর ছাত্রছাত্রীদের নিজের পায়ে দাঁড়ানোর স্নাতক, স্নাতকোতোর ইঞ্জিনিয়ারিং ও হেলথ কেয়ার সহ বিভিন্ন পেশা মুখি পাঠক্রমের দিক নির্দেশ জানালেন বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান মাননীয় অনীশ চক্রবর্তী, চান্সেলার ম্যাডাম শ্রীমতি সুমিতা চক্রবর্তী, শিক্ষাবিদ প্রধান শিক্ষক শ্রী চন্দন মাইতি ও হাওড়া জেলার বিশিষ্ট বিদ্যালয় এর মাননীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা। অনুষ্ঠান সকাল দশটায় সাংবাদিক সম্মেলন এর পরেই মূল মঞ্চে আরিথি…

আরও পড়ুন
জেলা 

বিদ্বজ্জন সেমিনার

বিশেষ প্রতিনিধি : আজ চাকবেড়িয়া মকরমপুর ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ কনফারেন্স হলে উদ্ভুত বিবিধ ইস্যুতে বুদ্ধিজীবীদের উপস্থিতি তে একটা আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্নধার মুন্সি আবুল কাশেম সাহেবের ব্যবস্থাপনা,মাও মোজাফফর হোসেনের সভাপতিত্ব ও শিক্ষক আব্দুর রউফের (পাটুলি)অনবদ্য সঞ্চালনায় সমবেত গুনীজনরা আলোচ্য বিষয়ের উপর তথ্য পরিসংখ্যান দিয়ে বক্তব্য পেশ করেন।এককথায় গুণীদের চাঁদেরহাট।জাতি ধর্ম দল নির্বিশেষে এত বিদ্বজ্জনদের উপস্থিতি মঞ্চকে আকর্ষণীয় করে তোলে।সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত উদবোধনী বক্তব্যে উদ্ভুত বিবিধ সমস্যা পর্যালোচনা করেন।চীফ পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী সংখ্যালঘুদের আগামী দিনের পথচলার পলিসি নিয়ে একটা রূপরেখা উপস্থাপন…

আরও পড়ুন
জেলা 

জনজাতীয় গ্রামীন উৎসব

নৌশাদ মল্লিক, হুগলি, -কেন্দ্রীয় সরকারের উপজাতি দফতরের উদ্যোগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জনজাতীয় আদিবাসী ন্যয় মহা অভিযান ও জনজাতীয় গ্রামীন উৎসব অভিযান ।হুগলি জেলাতেও শুরু হয়েছে ১৮ থেকে ২৫শে মে এই উপলক্ষে ২১ শে মে এমনই একটি জনজাতীয় গ্রামীন উৎসবে আমরা মিলিত হয়েছিলাম। ধনেখালি ব্লকের খেজুরদহ মেলকি জি পির শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন হুগলি প্রজেক্ট অফিসার তথা জেলা সমাজ কল্যাণ অধিকর্তা মনীষ দাস। স্থানীয় বিডিও ফরিদ আলম যুগ্ম বিডিও গোবিন্দ দাস ইঞ্জিনিয়ার প্রকাশ দাস প্রমূখ। এলাকার গরিব জনজাতি মানুষের মধ্যে বিনা পয়সায় মূল্যবান গাছ বিলি হয় । মেডিকেল…

আরও পড়ুন
জেলা 

গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর!

মারধরের অভিযোগে হুগলি জেলার ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে’কে গ্রেফতার করল পুলিশ। ২০২৫ সালের ২৮ মে ডানকুনির সৌমিক পাঁজাকে বেধড়ক মারধর করেছিলেন তিনি বলে অভিযোগ ওঠে। আক্রান্ত সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ। আজ তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন শিরোনামে উঠে আসে তৃণমূল কাউন্সিলর সূর্য দে’র নাম। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন মৃত ও স্থানান্তরিত ভোটরদের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছিল সূর্যকে। তালিকা দেখার পর অনুগামীদের নিয়ে…

আরও পড়ুন