সুন্দরবন গোলপাতা নাট্য বিদ্যালয়
গালিব ইসলাম: সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার ছোটমোল্লাখালীর কালিদাসপুর গ্রামে শুরু হলো গোলপাতা অফ মরিচঝাঁপি পরিচালিত দ্বিতীয় “গোলপাতা নাট্য বিদ্যালয়”। তিন মাস আগে প্রথম নাট্য বিদ্যালয় শুরু হয়েছে কুমিরমারীতে। ছোটমোল্লাখালীর কালিদাসপুর শাখা নাট্য বিদ্যালয়ে অঙ্কণ প্রশিক্ষণ শুরু হয় মার্চ মাসে। প্রতি সপ্তাহে প্রায় ৪০ জন বাচ্চারা আঁকা শেখে। প্রশিক্ষক শুভজিৎ বর্মণ, তিনি কুমিরমারী, মোল্লাখালীতে বাচ্চাদের নিয়মিত অঙ্কণ প্রশিক্ষন দিচ্ছেন। এদিন ২৭ শে জুন ” ২০২৬ নাট্য বিদ্যালয়ের নাটক প্রশিক্ষণ শুভ সূচনা হয়, প্রশিক্ষক ছিলেন অভীক ভট্টাচার্য, পরিচালক “নট আ স্টোরি টেলর।
উল্লেখকরা দরকার, এদিন ৩৭ জন কচিকাঁচারা সকালে স্কুল ছুটির পর দু’ঘন্টা অপেক্ষা করে নাটকের আনন্দময় প্রশিক্ষণে অংশগ্রহন করে। আর শুধু জানতে চায় আবার কবে হবে। এই নাট্য বিদ্যালয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করে কালিদাসপুর ভীমচন্দ্র হাই স্কুলের ছেলে মেয়েরা। কালিদাসপুর শাখাটি চালাতে মাননীয় রঘুনাথ বীর মহাশয় সাহায্য করে চলেছেন। গোলপাতা থিয়েটারের পক্ষ থেকে সীতাংশু মন্ডল জানান, কালিদাসপুর গ্রামেই তাদের নাট্য দল বেড়ে ওঠে। এই গ্রামেই প্রতিবছর নাট্য উৎসব উদযাপিত হয়। গত ২৬ ও ২৭ জুন কুমিরমারীর নাট্য বিদ্যালয়ে তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ হয়। প্রশিক্ষক বিশিষ্ট নাট্যকার ও কবি অভীক ভট্টাচার্য ।
এ দুদিনে আগে অংশগ্রহণকারি ছেলে মেয়েরা ছাড়াও নতুন অনেকেই এসে প্রশিক্ষণে অংশগ্রহন করে।
গোলপাতা অফ মরিচঝাঁপি নাটকের দল বিস্তীর্ণ এলাকায় নাটকের কাজ নিয়মিত চালাতে চায়।

