জেলা 

“রোডম্যাপ” সেমিনারে বুদ্ধিজীবীরা: ‘আত্মপরিচয় গঠনে প্রয়োজন সাংস্কৃতিক শিক্ষা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : ‘পরিচয়ের রাজনীতি ও অস্তিত্বের সংকট: বিপন্নতায় বাংলার মুসলমান ও আদিবাসী সমাজ’— এই শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেল ‘রোডম্যাপ’ পত্রিকার একটি বিশেষ অনলাইন সেমিনার। ১লা জুলাই, বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলা এই সভায় বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রান্তিক সমাজের অস্তিত্বের লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিবদাস বাস্কে এবং দাঁতন ভট্টর কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজমান মল্লিক। বক্তারা বলেন, “আত্মপরিচয়হীন কোনো কমিউনিটি নিজেদের স্বাধীন সত্তা ধরে রাখতে পারে না। আর এই আত্মপরিচয় গঠনের জন্য দরকার সাংস্কৃতিক বোধসম্পন্ন শিক্ষা।” আদিবাসী ও মুসলমান জনগোষ্ঠীর ওপর নেমে আসা রাজনৈতিক অবিচার ও শোষণ থেকে উত্তরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোনো রকম উস্কানিমূলক পথে পা না দেওয়ার দৃঢ় আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. রেজানুল করিম, ইসমাইল দরবেশ ও মুবাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক সামিমা মল্লিক, ডা. মানওয়ার হোসেন, শামশাদ বেগম প্রমুখ বিশিষ্টজন । সভাপতি স্বামিমা আসমানের সূচনা বক্তৃতার মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারের সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক ও ‘রোডম্যাপ’ পত্রিকার সম্পাদক এম এম আব্দুর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ