জেলা 

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার বাড়ি সংলগ্ন দলের কার্যালয়ে থেকে! এলাকায় চাঞ্চল্য

শেয়ার করুন

রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। সূত্রের খবর, মিলেছে একটি সুইসাইড নোটও। আশিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কী ভাবে তাঁর মৃত্যু, এখনও স্পষ্ট নয়।

রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় থাকতেন আশিস। তাঁর বাড়ির লাগোয়া একটি দলীয় কার্যালয় ছিল। রবিবার সকালে সেখান থেকে তাঁর দেহ উদ্ধারের পর এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে তারাই ময়নাতদন্তের জন্য পাঠায়।

তৃণমূলের প্রবীণ নেতা আশিস ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভাতেও তিনি ঠাঁই পেয়েছিলেন একাধিক বার। আশিস রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী। তবে মন্ত্রিসভায় এর চেয়ে বড় কোনও দায়িত্ব পাননি। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি থাকাকালীন আশিস তাঁর সঙ্গী ছিলেন। তবে অনুব্রতের কারণেই জেলার রাজনীতিতে তাঁর খুব বেশি উত্থানের সুযোগ ছিল না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ