বেঙ্গল মডেল-এ স্বাধীনতা দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে মহা সমারহে উদযাপিত হলো ৮০তম
স্বাধীনতা দিবস। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা জাতীয় তেরঙায় বিদ্যালয় ভবন নানা রকম নিজ নিজ ক্রাপ্টের কাজ ও মডেল দিয়ে রঙিন করে সাজিয়ে তোলে। যা ছিল অভিনব এবং দেখার মতো–! অভিভাবক-অভিভাবকরা স্বমহিমায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। যা প্রসংশনীয়। সকাল হতে না হতেই ছাত্র-ছাত্রীরা জাতীয় কালারের পোশাক পরিধান করে ব্যাজ, টুপি, উত্তরীয় পরে সুসজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয়। শুরুতে শিক্ষিকা মৌসুমি বিশ্বাসের পরিচালনায় মার্চ পাস্ট ও প্যারেড অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজ কর্মী কলকাতা গুরুসদয় দত্তের ব্রতচারী নায়েক, দক্ষ প্রশিক্ষক আলম জী। সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানার উপস্থিত সকলেই সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে থাকেন। স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষিকা রুপা খাতুন, জুহি পারভীন, নেহা খাতুন প্রমুখ। সারা দিনের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেমন- মনীষীদের সাজে সজ্জিত হওয়া, বক্তব্য, আবৃত্তি, মূকাভিনয়, গান, নৃত্য, ছবি আঁকা ইত্যাদি। উল্লেখ্যযোগ্য স্থানাধিকারীদের মধ্যে বিশেষ পুরস্কৃত হয় যথাক্রমে সাকিব ইসলাম, সাকিব মন্ডল, আনাস হক, তুবাকারিমা, রোশনি। খাতুন, সেখ ফাহিম, ফারিয়া খাতুন, মারিয়াম চাঁদনী, মানতাসা পারভীন, তাহির মন্ডল, আফরিনা পারভীন, নাওশিন জামান, নূর আলম, নূর জাহান, ফারিয়া পারভীন, সোহানা সুলতানা, রিদুওয়ান মন্ডল, নুরুস সাদিয়া, আলিসা খাতুন, সাকিব আহমেদ, জেসমিন পারভীন,নূসরত খাতুন ও সুরাইয়া খাতুন।
সন্তানদের পারফরম্যান্সে অভিভাবক-অভিভাবিকা ভীষণ খুশি। স্থানীয় শিক্ষানুরাগী ও পার্শ্ববর্তী অন্যান্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করে। সমগ্র
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক জাবিদ হোসান এবং বি এম সি আই স্কুলের প্রাক্তন ছাত্রী বর্তমান বারাসাত গভমেন্ট কলেজের বোটানি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী সেখ আফরিন সুলতানা। ব্যাবস্থাপনায় প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা ও সম্পাদক সেখ আহাসান আলি। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান কলকাতা আকাশ বানীর কথিকাকার গণিতজ্ঞ নাফিস ইসমাত।

