কলকাতা জেলা 

অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়!উত্তরবঙ্গেও বিজেপির কাফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন তৃণমূল নেত্রী!

বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিজেপিতে বড় ধরনের ভাঙ্গন যে আসতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়। কিন্তু লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই এই রাজ্যের বিজেপির সবচেয়ে নির্ভরযোগ্য নেতা অনন্ত মহারাজ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদরে বরণ করে নেবেন সেটা কেউ কল্পনা করেও দেখেননি। কল্পনা তো দূর কথা কোনদিন ভাবেননি যে এত তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের অন্যতম প্রথম সারির জনজাতি নেতা অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে যাবেন। বিজেপির এই রাজ্যসভার সাংসদ কে সামনে রেখেই ২০১৯ থেকে এই রাজ্যে উত্তরবঙ্গে বিজেপি দল তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছিল।…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

ঈদুল আযহার নামাজ ছেড়ে, কুরবানীকে কুরবান করে, গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়লেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্ত মানুষদের বাঁচাতে! কী বলবেন বিদ্বেষের কারবারিরা?

সেখ ইবাদুল ইসলাম : ভারতবর্ষ আছে সেই ভারত বর্ষতেই, পশ্চিমবাংলা আছে পশ্চিমবাংলাতেই। আমাদের দেশের যে বহুত্ববাদের সংস্কৃতি ধর্মনিরপেক্ষতার বার্তা সবদিক থেকেই সফল, যদিও দেশের একটি রাজনৈতিক গোষ্ঠী বহুবার চেষ্টা করে চলেছে কিভাবে একটি জনগোষ্ঠীকে নিশানা বানানো যায়। কয়েক সপ্তাহ আগেও এই রাজ্যের বেশ কিছু নেতা যে সম্প্রদায়কে এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন এবং কথায় কথায় এই রাজ্যকে যোগী রাজ্য করে দেওয়ার হুমকি দিয়েছেন সেই রাজ্যে গতকাল সোমবার ভয়াবহ রেল দুর্ঘটনার পর, যারা সবার আগে এগিয়ে এসেছিল তারা হচ্ছে এই রাজ্যের মুসলিম সম্প্রদায়। মিলনের বার্তার পরিবর্তে যারা বিদ্বেষের বার্তা দিয়েছিলেন তাদের কাছে গতকালের রেল…

আরও পড়ুন
জেলা 

ঈদুল আযহা হলো ত্যাগের উৎসব : আবু আফজাল জিন্নাহ

বিশেষ প্রতিনিধি : আজ সোমবার ১৭ জুন হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ পাঠ করে, শুভেচ্ছা জানায় রাজ্যবাসী,দেশ ও দেশের বাইরে সকলকে সেক্রেটারি মোঃ সায়েম আলি। পাশাপাশি অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না সাহেব ঈদুল আযহার নামাজ পাঠ করে দেশবাসীর জন্য শান্তি কামনা করেন। হজরত ইব্রাহিম ( আঃ)  এঁর কুরবানী সে দিন ছিল নিজ পুত্র হজরত ইসমাইল (আঃ) এঁর উপর। সেদিন তাঁর ছেলের পরিবর্তে একটা জান্নাতি দুম্বা কুরবানী হয়েছিল।মহান স্রষ্টার সেদিনের সেই বানি আজো বহমান। কুরবানীর পশু…

আরও পড়ুন
জেলা 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত ৫ আহত ৩০

বাংলার জনরব ডেস্ক : ঈদুল আযহার উৎসবে যখন বাংলার মানুষ সামিল হয়েছে ঠিক তখনই ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর সঙ্গে মালগাড়ির সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। প্রথমে মনে করা হয়েছিল সামান্য লাইনচ্যুত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু কিছুক্ষণ পরেই বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর ছড়িয়ে পড়ে যে এই দুর্ঘটনা আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। শিয়ালদা গামী এই এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি মালগাড়ির উপরে উঠে গেছে। আতঙ্কে যাত্রীরা ছোটা ছুটি করেছে। অনেকেই ট্রেন থেকে লাফ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে ফলে আহত হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মালগাড়ির, লাইনচ্যুত এক্সপ্রেস, বেশ কয়েকজন আহত, মমতার বার্তা

বাংলার জনরব ডেস্ক : নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে আসা শিয়ালদহ্গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। জানা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল পৌনে নটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে সেখান থেকে মাত্র 30 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই পেছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ত্রিশ কিলোমিটার দূরে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিচবাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর পিছনের দুটি কামরা বেলাইন হয়েছে। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। বেশ কয়েকজন যাত্রীর জখম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার জেরে আপাতত…

আরও পড়ুন
জেলা 

বেলঘরিয়ার রথতলাতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাতে মির্জা গালিব স্ট্রীটে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রথতলা মোড়ে শুটআউট। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে টানা আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীকে খুনের উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল বলে অভিযোগ। তবে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যারাকপুরের বাসিন্দা অজয় মণ্ডল পেশায় মোটরগাড়ি ব্যবসায়ী। শনিবার দুপুরে তিনি বেলঘরিয়ার কাছে নিজের কালো রঙের ভলভো গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। সেই সময়ে তাঁর গাড়ি লক্ষ্য করে আচমকা…

আরও পড়ুন
জেলা 

পিএসসি পরীক্ষার দুর্নীতির তদন্তে গ্রেফতার ২

বাংলার জনরব ডেস্ক : পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একটি পরীক্ষায় দুর্নীতি হয়েছে এই অভিযোগের তদন্ত করতে গিয়ে আজ শুক্রবার নদীয়া থেকে গ্রেফতার করা হলো দুই অভিযুক্তকে।সিআইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে এক জন ওই ঘটনার ‘মাস্টারমাইন্ড’। তাঁরই পরিকল্পনায় হয়েছিল ওই দুর্নীতি। অভিযুক্তের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাস বইও উদ্ধার করা হয়েছে। সম্প্রতি অভিযোগ ওঠে, রাজ্য খাদ্য দফতরের ফুড এসআই পদে নিয়োগের পরীক্ষায় টোকাটুকি হয়েছে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে বলে অভিযোগ। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিআইডি। এর পরেই তল্লাশি চালিয়ে নদিয়ার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মরণের এপার হতে স্মরণে তোমারে

নিজস্ব প্রতিনিধি: ধনিয়াখালী ব্লক যাত্রা প্রতিযোগিতা ও গ্রামীণ লোক সংস্কৃতি মেলা উৎসব কমিটির পক্ষ থেকে ধনিয়াখালী সাংস্কৃতিক জগতের প্রয়াত উজ্জ্বল নক্ষত্রদের স্মরণের এক স্মরণ সভা হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় ধনিয়াখালী ১ নং প্রাথমিক বিদ্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক নৌসাদ মল্লিক। স্মরণ সভায় বক্তব্য রাখেন বা স্মৃতিচারণা করেন পার্থ দাস, মানিক দাস, বিকাশ সাহা, সত্যজিৎ সিংহ, দেবাশিষ হালদার, বিশ্বজিত নাগ, পাঁচু গোপাল দত্ত, বাংলা ছবির নির্দেশক রাজু মালিক সহ অনেকেই। স্মরণ করা হয় মাননীয় প্রখ্যাত নাট্যকার শক্তিপদ সিংহ, প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক শ্যামাপদ চট্টোপাধ্যায়ের, নীলমনি দত্ত, ভোলানাথ রায়, ভোলানাথ নন্দী, জীতেন্দ্র…

আরও পড়ুন
জেলা 

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বৈচিত্রের মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে : একেএম ফারহাদ

বিশেষ প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বৈচিত্রের মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে। আজ বুধবার দক্ষিণ 24 পরগনার আকড়া হাই মাদ্রাসায় ২০২৪ সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাটি বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পীরজাদা এ কে এম ফারহাদ। তিনি এদিন বলেন, মাদ্রাসার মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ বিরাজ করছে তা এক কথায় শিক্ষণীয়। বিভিদের মাঝে যে মিলনের বার্তা ভারতের ঐতিহ্য সেই ঐতিহ্য খুঁজে পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়। এখানে সকলে মিলেমিশে একাকার হয়ে যায়। পীরজাদা একেএম ফারহাদ আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

আরও পড়ুন
জেলা 

মহিলা পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মার পশ্চিম মেদিনীপুরে, অভিযোগের তীর শাসকদলের ব্লক সভাপতি দিকে

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে মহিলা প্রধানকে বেধড়ক মারধর করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে। তৃণমূল প্রধানের অভিযোগ এলাকার শাসক দলের ব্লক সভাপতি নির্দেশেই এই হামলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার ব্লক তৃণমূল সভাপতির। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দলুই। তাঁর অভিযোগ, সোমবার দুপুরে তিনি তাঁর দফতরে নিজের রুমে বসে কাজকর্ম করছিলেন। সেই সময় আচমকাই ১২-১৩ জন মহিলা তাঁর…

আরও পড়ুন