বেআইনি মদের ঠেকে আগুন ও ভাঙচুর চালালো জগৎবল্লভপুরের মহিলারা
বাংলার জনরব ডেস্ক : বেআইনি মদের ভাটি ভেঙে দিল স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাটের নবাসন এলাকায়।অভিযোগ, এলাকায় বেআইনি মদের ঠেক চলছিল দীর্ঘ দিন। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। তাই সোমবার সক্রিয় হলেন মহিলারাই। স্থানীয় মহিলারা জানিয়েছেন, মদের নেশায় সব খোয়াচ্ছেন গ্রামের পুরুষেরা। নিজেদের রোজগার মদ কিনতেই খরচ করছেন। সে কারণেই সোমবার বাঁশ, লাঠি হাতে চোলাইয়ের ঠেকে চড়াও হন মহিলারা। ভেঙে আগুন ধরিয়ে দেন। আলপনা মণ্ডল নামে এক মহিলা বলেন, ‘‘বাড়ির পুরুষেরা মদ খেয়ে অশান্তি, মারধর করেন। সংসারে কোনও টাকা দেন না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আমাদের জোগাড় করতে…
আরও পড়ুন