জেলা 

বেআইনি মদের ঠেকে আগুন ও ভাঙচুর চালালো জগৎবল্লভপুরের মহিলারা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বেআইনি মদের ভাটি ভেঙে দিল স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাটের নবাসন এলাকায়।অভিযোগ, এলাকায় বেআইনি মদের ঠেক চলছিল দীর্ঘ দিন। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। তাই সোমবার সক্রিয় হলেন মহিলারাই।

স্থানীয় মহিলারা জানিয়েছেন, মদের নেশায় সব খোয়াচ্ছেন গ্রামের পুরুষেরা। নিজেদের রোজগার মদ কিনতেই খরচ করছেন। সে কারণেই সোমবার বাঁশ, লাঠি হাতে চোলাইয়ের ঠেকে চড়াও হন মহিলারা। ভেঙে আগুন ধরিয়ে দেন।

আলপনা মণ্ডল নামে এক মহিলা বলেন, ‘‘বাড়ির পুরুষেরা মদ খেয়ে অশান্তি, মারধর করেন। সংসারে কোনও টাকা দেন না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আমাদের জোগাড় করতে হয়।’’ ওই মহিলার দাবি, সে সব কারণেই বাধ্য হয়ে মদের ঠেক ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ এর পর ব্যবস্থা না নিলে আবার ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি ওই মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। তারা ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ