লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ, পথ অবরোধ তুলতে গিয়ে মালদহে আক্রান্ত পুলিশ, পুলিশের গুলিতে জখম ২
বাংলার জনরব ডেস্ক : লোডশেডিং এর প্রতিবাদে মালদাহের মানিকচকের দশটি জায়গায় পথ অবরোধ চলছিল ঠিক সেই সময় পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশকে ঘর বন্দী করে মারধর করেছে স্থানীয় জনতা বলে অভিযোগ। মার খেয়েছেন স্থানীয় থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন,…
আরও পড়ুন