বাংলার উপনির্বাচনে বিজেপি শূন্য! চারটি আসনই দখল করল তৃণমূল
বিশেষ প্রতিনিধি : পশ্চিমবাংলার চার বিধানসভার উপ নির্বাচনে গোহারা হেরে গেল বিজেপি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই চারটি বিধানসভার মধ্যে তিনটি ছিল বিজেপির দখলে। এবার সেই তিনটি বিধানসভা দখলে নিল তৃণমূল কংগ্রেস। চার বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে এ রাজ্যে বিজেপি অস্তিত্ব আর থাকবে না। কিছু ইউটিউবার কিছু বুদ্ধিজীবী কিছু সমাজসেবী এবং কিছু সাংবাদিকদের সামনে বিজেপির যে হাওয়া বাংলায় তোলা হয়েছিল তা কার্যত শেষ হয়ে গেল।
এত বিপুল ভোটে পরাজয় এর আগে দেখা যায়নি। যে তার তিনটি আসন রায়গঞ্জ বাগদা ও রানাঘাট দক্ষিণ। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন ৫০ হাজারের বেশি, এই আসনে লোকসভা নির্বাচনে বিজেপি ৪৭ হাজার ভোটে এগিয়েছিল সেখানেই তৃণমূল প্রার্থী পঞ্চাশ হাজারের বেশি ঘটে জয়লাভ করেছেন। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্না ঠাকুর ৩৩ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। রানাঘাট দক্ষিনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, প্রায় ৪০ হাজার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন । মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে ৬২ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন।

সবুজ ঝড়ে সব কিছু উড়ে গেল। সিপিএম কংগ্রেস সহ বিজেপি ও এখান থেকে কার্যত মুছে গেল। এই অবস্থায় বাংলায় বিরোধী দল গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্ধ মমতা বিরোধিতা মাশুল গুনতে হচ্ছে সিপিএম এবং কংগ্রেসকে। অন্যদিকে বিজেপির উগ্র হিন্দুত্ব এবং মমতার নরম হিন্দুত্বের মধ্যে এই রাজ্যের সাধারণ মানুষ মমতাকে বেছে নিয়েছেন। তবে এই উপনির্বাচনের ফল বলছে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নয় লড়াই হতে পারে সিপিএমের সঙ্গে তৃণমূলের। এই রাজ্য থেকে এই উপনির্বাচনের ফলের পর বিজেপি হারিয়ে যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

